নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একসময় ব্রিগেডের প্যাটিসকাণ্ডে অভিযুক্তদের বরণ করে তীব্র বিতর্কে জড়িয়েছিল বিজেপি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব চালানোর অভিযোগে অভিযুক্তদের সংবর্ধনা ঘিরে বিতর্কে জড়িয়েছে তৃণমূল। আর এই বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। শাসক ও বিরোধী দুই শিবিরই এবার একে অপরের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছে।
গত ৭ ডিসেম্বর ব্রিগেডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের সময় প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান অভিযুক্তরা। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে তাদের সংবর্ধনা দেওয়া হলে শুরু হয় প্রবল বিতর্ক। সেই সময় বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঠিক একই ধরনের বিতর্ক এবার ঘুরে এসেছে শাসক দলের অঙ্গনে। ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগে অভিযুক্তদের বরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছে বিজেপি। বিরোধীদের দাবি, যাদের বিরুদ্ধে প্রশাসনিক দফতরে হামলার অভিযোগ রয়েছে, তাদের প্রকাশ্যে সংবর্ধনা দেওয়া আইন ও শাসনের পরিপন্থী। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। যদিও তৃণমূলের দাবি, এই ধরনের ঘটনা দল কোনোভাবেই সমর্থন করে না। বিজেপি ইচ্ছাকৃতভাবে ঘটনাকে রাজনৈতিক রং দিতে চাইছে।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের