নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - শান্তি বৈঠকে আদৌ কোনো সুরাহা মিলবে কিনা সেই দিকে মুখিয়ে গোটা বিশ্ব। জোরকদমে বৈঠকের জেরে ইরান আমেরিকা , দুই দেশের তরফেই প্রতিনিধিরা শনিবার পৌঁছেছে ইসলামাবাদে। তবে বৈঠক শুরু হতে দেরি হয় প্রায় ৫ ঘণ্টা। আমেরিকার তরফে প্রতিনিধি দলে রয়েছেন জেডি ভ্যান্স। এবার সরাসরি তার ঘাড়ে বন্দুক রাখলেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের দাবি , বৈঠক কোনোভাবে সফল না হলে ভ্যান্সের দোষ। ইস্টার ডে’ উপলক্ষে হোয়াইট হাউসে লাঞ্চের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদেশসচিব মার্কো রুবিও, যুদ্ধমন্ত্রকের সচিব পিট হেগসেথ-সহ শীর্ষ আধিকারিকরা। সেখানে ট্রাম্প বলেন , "যদি বৈঠক সফল না হয় তবে জেডি ভ্যান্সকে দোষ দেব আমি। আর যদি কোনওভাবে এই বৈঠক সফল হয় তবে এর ১০০ ভাগ কৃতিত্ব আমি নেব।"
উল্লেখ্য , ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। এছাড়াও রয়েছে অর্থনীতি, নিরাপত্তা, রাজনীতি এবং প্রযুক্তি বিশেষজ্ঞও। অন্যদিকে , আমেরিকার প্রতিনিধি দলে ভ্যান্স ছাড়াও রয়েছেন , বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। শান্তি বৈঠকের জেরে গোটা ইসলামাবাদ ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। সব বাজার দোকান , স্কুল , কলেজ বন্ধ সহ গিজগিজ করছে পুলিশ প্রশাসন ও সশস্ত্র বাহিনী। নিরাপত্তায় কোনরকম খামতি হলেই উল্টে চাপে পড়তে পারে পাকিস্তান।
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের