6a50d0bfc0386_Gallery_1783681096323
জুলাই ১০, ২০২৬ দুপুর ০৪:৩০ IST

বন্যার জলে ভেসে লোকালয়ে প্রায় ১০০০ সাপ! কামড়ে মহিলার মৃত্যু, আতঙ্কে চিন

নিজস্ব প্রতিনিধি , বেজিং - টাইফুন 'মেসাক'-এর প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হল চিনে। তার জেরেই গুয়াংজি অঞ্চলের একটি বাণিজ্যিক সাপ খামার থেকে প্রায় ৯০০ সাপ বেরিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়ে। এর মধ্যে গোখরোর মতো বিষধর প্রজাতিও রয়েছে। ইতিমধ্যেই সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছিল গুয়াংজি অঞ্চলে। বৃষ্টির জেরে দ্রুত জলস্তর বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। জলের তলায় চলে যায় বহু কৃষিজমি ও খামার। সেই সময় হেংঝৌ শহরের একটি বড় বাণিজ্যিক সাপ খামারও বন্যার কবলে পড়ে। চারপাশের ঘের ভেঙে যাওয়ায় শত শত বিষাক্ত সাপ বেরিয়ে আসে। পরে সেগুলি আশপাশের জনবসতি, রাস্তা ও জলমগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। সেখানে দেখা গেছে, বন্যার জলে ভেসে যাচ্ছে অসংখ্য সাপ। কোথাও বাড়ির ভেতর লুকিয়ে সাপ। আবার কোথাও কোমর বা উরুসমান জলে নেমে স্থানীয় বাসিন্দারা সেগুলি ধরার চেষ্টা করছেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে হেংঝৌ শহরের এক মহিলার সাপের কামড়ে অসুস্থ হওয়ার ঘটনায়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বন্যার কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত ছিল। বিভিন্ন জায়গায় জল জমে থাকায় যাতায়াতে সমস্যা হয়। সেই কারণে হাসপাতালে পৌঁছতে দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। এরপরই প্রশাসন এলাকায় সতর্কতা আরও বাড়িয়ে দেয়।

'গ্লোবাল টাইমস'-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, খামার থেকে বেরিয়ে যাওয়া সাপগুলো ধরতে বিশেষ দল নামানো হয়েছে। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে সাপের কামড়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসা দিতে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রও তৈরি করা হয়েছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে জলমগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ঝোপঝাড়, খামার সংলগ্ন এলাকা ও প্লাবিত রাস্তায় সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও সাপ চোখে পড়লে নিজেরা ধরার চেষ্টা না করে প্রশাসনকে খবর দেওয়ারও অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গুয়াংজি চিনের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সাপ পালনের কেন্দ্র। ওষুধ, চামড়াজাত পণ্য ও খাদ্যশিল্পের জন্য এখানে প্রায় ৩ কোটি সাপ পালন করা হয়। বিশেষজ্ঞদের মতে, ভয়াবহ বন্যার কারণে একাধিক খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, পুরো ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে। যত দ্রুত সম্ভব ছড়িয়ে পড়া সাপগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয়দের উদ্বেগ কমার সম্ভাবনা নেই।

আরও পড়ুন

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবর্জনার পাহাড় , গিনিতে মৃত ২২ !
আগস্ট ২৪, ২০২৬

ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন

 

বিয়ে থেকে বিদেশযাত্রা, সবেতেই লাগবে অনুমতি! সরকারি কর্মীদের জীবন কঠোর নজরদারি চিনের
আগস্ট ২৪, ২০২৬

বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ

ঘরজুড়ে পচা দেহের গন্ধ, তিনতলা বাড়িতে ঢুকতেই চমকে উঠল পুলিশ! উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুন! ঘৃণা ছড়ানো বরদাস্ত নয়, সরব সংখ্যালঘুরা
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ

রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট! জুকারবার্গের নতুন দুর্গের দাম ৩৩৫ কোটি
আগস্ট ২২, ২০২৬

আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে

হিন্দুদের পবিত্র উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য! বালিতে বিদেশি পর্যটকের শাস্তি কারাদণ্ড
আগস্ট ২২, ২০২৬

ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলা! মহিলা-শিশু-সহ মৃত ১৬ আহত, ১৩০-এর বেশি
আগস্ট ২২, ২০২৬

প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯

আলাস্কার আকাশে বড় দুর্ঘটনা! ৮ জনকে নিয়ে ভেঙে পড়ল চার্টার বিমান
আগস্ট ২১, ২০২৬

দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি

সমুদ্রে ফের জলদস্যু-রাজ! দখল ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয় নাবিক
আগস্ট ২১, ২০২৬

গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট

ইমরানকে হাসপাতালে পাঠাতে বাধ্য শাহবাজ সরকার! সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাল পরিস্থিতি
আগস্ট ২১, ২০২৬

৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা

যুদ্ধ করতে গিয়ে রণতরীতেই নরকযন্ত্রণা! নোংরা কমোড, অচল পাইপে বিপাকে মার্কিন সেনা
আগস্ট ২১, ২০২৬

ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের

বাংলাদেশের আবেগ ভারতকে বুঝতে হবে! তারেখের দিল্লি সফর নিয়ে কৌশল বদলাচ্ছে ঢাকা
আগস্ট ২১, ২০২৬

অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার

শুধু ভারতীয়রাই ঢুকতে পারবে, পাকিস্তানিরা নয়! আমিরশাহীতে হোটেলে ঘর না পেয়ে ক্ষুব্ধ পাক সাংসদ
আগস্ট ২০, ২০২৬

শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের

ভারতের SIR এবার ট্রাম্পের হাতিয়ার! ভোটার ছাঁটাইয়ের পথে আমেরিকা, চাপে লক্ষাধিক
আগস্ট ২০, ২০২৬

২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা

১৭ দিনের কাঁদতে থাকা শিশুকে কোলে তুলে নিজেই স্তন্যপান করালেন মন্ত্রী! বললেন, ‘এই মুহূর্তে আমিই ওর মা’
আগস্ট ২০, ২০২৬

তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের