নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পুজো প্রায় শুরু হয়ে গেছে। মহালয়া থেকেই বড় প্যান্ডেলগুলি খুলে দেওয়া হয়েছে। তবে বেশকিছু পাড়ার পুজো রয়েছে যারা চতুর্থী পঞ্চমীর আগে উদ্বোধন করেননা। এমন পুজোর সংখ্যা এখন প্রচুর। সেসব প্যান্ডেলে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বছর নতুন চমক দিতে চলেছেন তারা। এমনকি একটি পুজো কমিটি শিলিগুড়ির অগ্রগামী ক্লাব।
শিলিগুড়ি অগ্রগামী ক্লাবে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হয়। ক্রিকেটার গড়ার পাশাপাশি তারা এবার দুর্গাপুজোতেও ছাপ রাখতে চাইছেন। মানুষের মনে প্রভাব বিস্তার করতে চাইছেন। অগ্রগামী ক্লাবের পিছনে অবদান রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বাংলার ছেলে ঋদ্ধিমান সাহার। তবে ক্রিকেটার তৈরির পাশাপাশি এইবছর থেকে থিম পুজো শুরু করলেন ক্লাব কর্তারা। বৃষ্টির কারণে প্যান্ডেল তৈরিতে কিছুটা বাঁধা বিঘ্ন ঘটলেও শেষমেশ আশার আলো দেখেছেন তারা। সঠিক সময়ে কাজ শেষ হওয়ার আশ্বাস দিয়েছে পুজো কমিটির সদস্যরা।
ক্লাবের অন্যতম মুখ্য সদস্য পরিতোষ ভৌমিক বলেছেন , "অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে এসেছি। লাগাতার বৃষ্টির জেরে একটু ভয় পেয়েছিলাম ঠিকই তবে মনকে বিশ্বাস করাই এর মধ্যেই কাজ করতে হবে। ক্রিকেট প্রশিক্ষণের কাজ তো চলবেই। তবে মায়ের আরাধনায় প্রতি বছর নিযুক্ত হব। আমরা এই বছর সকলের মনে জায়গা করে নেন। মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই বছর সকলেই খুব মজা পাবেন। সকলকে একটাই অনুরোধ করব আমাদের প্যান্ডেল একবার হলেও দেখে যান। অনেক পরিশ্রম করে এই পুজোর আয়োজন করা। সেই জায়গায় আমরা দর্শনার্থীদের আশায়। তাই আপনারা না এলে সবটাই বৃথা। সবাই আসবেন ভাল লাগবে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের