68e6041450f5f_16e83655-e914-4699-a6eb-9331729ef66c
অক্টোবর ০৮, ২০২৫ দুপুর ১১:৫৭ IST

বজবজ-শিয়ালদা রেললাইনে তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত, ব্যাহত সম্পূর্ণ ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বজবজ-শিয়ালদা শাখায় ট্রেন চলাচলে ব্যাপক বিপর্যয়! বুধবার সকাল থেকেই বজবজ- শিয়ালদা শাখার ট্রেন চলাচলে হঠাৎই দেখা দিয়েছে ব্যাপক বিপত্তি। রেল সূত্রে জানা গেছে, বজবজের দিকে আসা একটি তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের ৬ নম্বর বগি আচমকা লাইনচ্যুত হয়ে পড়ে। সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে, আর তারপরই সম্পূর্ণ রেললাইনে থমকে যায় ট্রেন চলাচল।

লাইনচ্যুত ৬ নম্বর বগি 

সূত্রের খবর, ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের ইঞ্জিনিয়ার, আধিকারিক ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। লাইনচ্যুত বগিটিকে আলাদা করে কেটে সরানোর কাজ শুরু হয়। বর্তমানে বড় ক্রেন এনে বগিটিকে তুলতে চেষ্টা চলছে, তবে তেলের ট্যাঙ্ক থাকায় বিপদের আশঙ্কা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বগিটিকে আলাদা করে সারানোর কাজ চলছে 

এই ঘটনার জেরে বজবজ-শিয়ালদা শাখায় সমস্ত লোকাল ট্রেন প্রায় এক ঘণ্টারও বেশি দেরিতে চলছে। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকে জানিয়েছেন, দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকেও ট্রেনের দেখা মেলেনি। অফিসগামী ও স্কুলপড়ুয়া যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক ক্ষোভ।

যাত্রী দুর্ভোগ 

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত আঁকড়া, লুঙ্গি ও সন্তোষপুর স্টেশন থেকে কিছু ট্রেন শিয়ালদার দিকে পাঠানো হয়েছে, যাতে আংশিকভাবে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করা যায়। তবে পুরোপুরি পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছেন রেল আধিকারিকরা।

 পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও দমকল বাহিনী 

যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি, তবে তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত হওয়ায় বিপজ্জনক পরিস্থিতি এড়াতে এলাকা ঘিরে ফেলেছে রেল পুলিশ ও দমকল বাহিনী। ঘটনাস্থলে রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত আছেন। রেল সূত্রের আশ্বাস, “বগি সরিয়ে ফেললেই লাইন মেরামতের কাজ শুরু হবে, এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

আরও পড়ুন

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র , উত্তেজনা স্কুল চত্বরে
জুন ১৯, ২০২৬

রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
 

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...