নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আনন্দ অনুষ্ঠানের মাঝেই বিষাদের ছায়া। সারাবাড়িতে যখন বিয়ের সানাই বাজছে ঠিক সেই সময় ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল যুবতীর দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। যুবতীর রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গবাচ্চার এলাকার। মৃতের নাম শিলা বিশ্বাস। বয়স আনুমানিক ১৮ বছর। একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। বাড়ি শান্তিপুর থানার ১৬ নম্বর ওয়ার্ডের কভারচরে। প্রেম করে এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। আগামীকাল ছিল বিয়ে। বাড়িতে প্যান্ডে লসজ্জার কাজও শেষ। এমনকি শিলা তার হবু বরকে সঙ্গে নিয়ে বিয়ের কেনাকাটাও করেছে।
পরিবারের দাবি , শিলা তার ঠাকুমাকে নিয়ে এক ঘরে থাকতো। আজ সকালে ঘুম থেকে উঠে ঠাকুমা বাইরে বেরিয়ে আসার পরেও অঘটন ঘটান যুবতী। এর কিছুক্ষণ পর ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় নাতনিকে। চিৎকার করে ওঠেন বৃদ্ধা। এরপর পরিবারের বাকি সবাই শান্তিপুর থানায় খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মৃতার বাবা নিমাই বিশ্বাস জানিয়েছেন , "আমরা কিছু বুঝেই উঠতে পারছিনা কেন এমন করল আমার মেয়ে। কখনও ওকে দেখে অন্যরকম কিছু মনে হয়নি। এমনকি হবু বরের সঙ্গে বাজার করতেও গেছিল। নিজের ইচ্ছাতে বিয়ে করবে বলেছিল। বাড়িতে কোনো অশান্তিও করিনি আমরা। তবুও এই ঘটনা আমরা মেনে নিতে পারছিনা।"

মৃতার দাদা জানিয়েছেন , "আমরা ওর মনের খবর বুঝতে পারিনি। কারণ ও বিয়ের কথা বলতেই আমরা রাজি হয়েছিলাম। কখনও মনে হয়নি যে ওর মাথায় অন্যকিছু চলছে।যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ও বাড়িতেও আসত।ওর সঙ্গে বিবাদে হয়েছিল কিনা বলতে পারব না। আমরা বাড়িতে কেউ কিছু আন্দাজ করতে পারিনি।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের