নিজস্ব প্রতিনিধি , দুর্গাপুর - ২ বছরের মধ্যে ২ টি বিশ্বকাপের খেতাব নিশ্চিত করল ভারতীয় দল। ২ বছর আগের সেই ছবির থেকেও যেন এবার উল্লাস আরও বেশি। কারণ , সময় বদলাচ্ছে। তরুণদের নিয়ে বিশ্বকাপ জয়ের মজাটাই আলাদা। গতকাল রাতেই রাস্তায় রাস্তায় বেরিয়ে উন্মাদের মত ভারতের জয় উদযাপন করেন সকলে। আতশবাজির ফোয়ারায় ঢেকে যায় আকাশ। এই শব্দবাজি ফাটানিকে কেন্দ্র করেই চরম উত্তেজনা দুর্গাপুরে। এক যুবকের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হন ওই যুবক।
সূত্রের খবর , ঘটনাটি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার গোষ্ঠপাল সরণির। ভারতের জয় উদযাপন করতে রাতেই এলাকায় বাজি ফাটাচ্চ্ছিলেন স্থানীয় যুবকরা। ঠিক তখনই বচসার সূত্রপাত। নয়নাংশু ভট্টাচার্য নামের এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করার অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর জখম হন সৌগত দাশগুপ্ত। নাক ফেটে যায় ওই যুবকের। সঙ্গে সঙ্গে নাক ফেটে গলগল করে রক্ত বেরোয়।

আহত অবস্থায় যুবককে দ্রুত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আহত যুবক। যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুধু তাই নয় , অভিযুক্তকে পাড়ার ছেলেরা চেপে ধরলেও বিন্দুমাত্র অনুতাপ করেননি তিনি। উল্টে পুলিশকে ফোন করার হুমকি দেন। বিষয়টি ভীষণই হালকাভাবে নেন অভিযুক্ত। এমনকি এলাকার একটি ছেলের বাইক লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মদ্যপ অবস্থায় যুবককে হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের