নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পূজা শেষে বিসর্জন ঘাটে যেখানে সাধারণ মানুষ থাকেন আবেগে আপ্লুত, সেখানে ব্যস্ত সময় কাটে একদল কিশোর সহ যুবকেদের। বিসর্জনের দিনটি যে কারও জন্যই আবেগের। তবে এই যুবকদের কাছে এটাই পেটের ভাত জোগানোর অন্যতম সুযোগ।

সূত্রের খবর , বছরভর কাজ না থাকা অনেকেই এই পুজোর বিসর্জনের কটা দিন নামেন ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য। এদের মধ্যে কেউ পড়ে ক্লাস সিক্স , কেউ ক্লাস ফোর। তবে রোজগারের তাগিদে এদের চোখে শুধুই কাজ। কোভিডের কারণে গত দুই বছরে দুর্গাপূজা সীমিত আকারে পালিত হয়েছে। ফলে কাজ পাননি এরা।

কিন্তু এই বছর পূজো যেমন আড়ম্বরপূর্ণ হয়েছে , তেমনি জোর কদমে ফিরেছে বিসর্জনের কাজও। নদীয়ার বিভিন্ন বিসর্জন ঘাটে দেখা মিলছে এমন বহু কিশোর সহ যুবকের , যারা ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর , কাঠামো , ডাব বা সাজসজ্জার অংশ সংগ্রহ করতে , কিংবা বিসর্জনে সহায়তা করতে।

বারোয়ারি পুজোর সদস্যসংখ্যা কমে যাওয়া , কর্মব্যস্ততা সহ অভিজ্ঞতার অভাবে এখন অনেক পুজো কমিটিই বিসর্জনের পর কাঠামো বা প্রতিমা তোলার কাজে ভরসা রাখছে এই যুবকদের উপর। সরকারি বিধিনিষেধের মধ্যে থেকে এসব কাজ করতে গিয়ে কেউ কেউ জলেও নামে , কেউ কাঠামো কেটে দেয় , কেউ ঠাকুর গাড়িতে তোলে।

এরা জানিয়েছে , প্রতিটি কাজের জন্য আলাদা পারিশ্রমিক মিললেও সেটা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেয় তারা। ফলে কিছুটা আর্থিক সুরাহা হয়। আর পুজোর শেষে বাড়ি ফেরা হয় মুখে হাসি নিয়ে। এইভাবে ঘাটে ঘাটে তৈরি হয়েছে এক নতুন ধরনের পেশা - ‘বিসর্জনের সহযোগী’। সমাজের এক প্রান্তের এই যুবকদের হাত ধরেই দুর্গাপুজোর বিসর্জনের দিনগুলিতে তৈরি হচ্ছে এক অন্যরকম চিত্র।
কেউ কেউ এপ্রসঙ্গে জানান , ‘‘সারা বছর ঠিকমতো কাজ পাই না। এই দুটো দিন যা পাই , তাই দিয়েই কিছুটা সময় চলে যায়। তাছাড়া আমরা সরস্বতী পুজো করি। তাতেও এই কাঠামো গুলি কাজে লাগে। সব মিলিয়ে এটি আমাদের উপরি রোজগার। এর দ্বারা আমাদের কিছুটা সময় চালানোর জন্য রোজগার হয়ে যায়।''
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের