নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মাড়গ্রামের চাঁদপাড়া গ্রামে ঠাকুর বিসর্জনের মিছিলে ঘটল মর্মান্তিক ঘটনা। ভিলেজ পুলিশের ছোঁড়া নিষিদ্ধ বাজিতে গুরুতর জখম এক যুবক। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নিয়ে ঠাকুর বিসর্জন দেখতে যায় হেমন্ত বাগদি। সেই সময় ভিলেজ পুলিশ সজল মাঝির সঙ্গে কোনো কারণ বশত তর্কাতর্কি শুরু হয় হেমন্তের। সেই সময় সজল মাঝি তার মুখে জ্বলন্ত বাজি ছুড়ে মারে। যার জেরে গুরুতর আহত হন ওই যুবক। ঘটনার জেরে বিসর্জন মিছিল বন্ধ হয়ে যায়। পাশপাশি, পুলিশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা।
গুরুতর আহত অবস্থায় জখম যুবককে উদ্ধার করে স্থানীয়রা রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহত যুবক। বিস্ফোরণের জেরে যুবকের মুখের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বাজিটি নিষিদ্ধ আতসবাজি ছিল। যদিও পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়।
ঘটনায় অভিযুক্ত ভিলেজ পুলিশকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কি কারণ সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরোনো কোনো বিবাদের জেরেই এই ধরনের ঘটেছে। যদিও আহত যুবকের পরিবারের দাবি, ওই পুলিশের সঙ্গে তাদের কোনোরকম কোনো বিবাদ ছিল না।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের