নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিষ্ণুপুর জেলা হাসপাতালে রক্তের হাহাকার। একাধিক গ্রুপের রক্ত খুজতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্লাড ব্যাংকে অতিরিক্ত রক্ত তো দূরের কথা প্রয়োজনীয় রক্ত পাওয়া যাচ্ছে না। ফলে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন রোগীরা। জীবন নিয়ে শুরু হয়েছে টানাটানি। চিন্তায় পড়েছে রোগীদের পরিবারের সদস্যরা।
চিকিৎসকের মতে , প্রত্যেক দিন জেলা হাসপাতালে ৩০ ইউনিট করে রক্ত লাগে। অর্থাৎ , মাসে ৯০০ ইউনিট রক্ত লাগে। সেখানে দাঁড়িয়ে কালেকশন হচ্ছে প্রতিমাসে ৫০০ থেকে ৬০০ ইউনিট। মাসে এই ব্লাড ব্যাংকে কুড়ি থেকে বাইশটি রক্তদান শিবিরের প্রয়োজন হয়। সেখানে নভেম্বর মাসে রক্তদান শিবির পাওয়া গেছে মাত্র ৮টি। ডিসেম্বর মাসের জন্য রয়েছে এখনো পর্যন্ত শুধুমাত্র দুটি। যেহেতু ডিসেম্বরে রক্তদান শিবিরের সংখ্যা কম তাই সমস্ত গ্রুপের রক্তই শুন্যে নেমে আসতে পারে বলে অনুমান চিকিৎসকদের।
প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের চিকিৎসা হয় বিষ্ণুপুর হাসপাতালে। বিষ্ণুপুর মূলত কৃষি প্রধান এলাকা। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের মাঠে আলু লাগানোর কাজ চলছে। অন্যদিকে চলছে ধান কাটার কাজ। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ মাঠে ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে , রাজনৈতিক নেতৃত্বরা SIR এর কাজে ব্যস্ত। স্বাভাবিকভাবেই কেউ রক্তদান শিবিরে আপতত আগ্রহ দেখাচ্ছে না। তাই রক্তের ঘাটতি দেখা দিয়েছে ব্লাড ব্যাংকে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের