68ebe551b945f_5a6a54c8-7224-457f-a264-ce53d45e85fb
অক্টোবর ১২, ২০২৫ রাত ১০:৫৯ IST

বিরল ‘বোম্বে গ্রুপ’-এর রক্তে রক্ষা পেল দুই প্রাণ! শ্রমজীবী ব্লাড সেন্টারের বিরল কৃতিত্বে সাড়া চিকিৎসা মহলে

নিজস্ব প্রতিনিধি, হুগলী - মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়ল শ্রীরামপুরের শ্রমজীবী ব্লাড সেন্টার। সম্প্রতি হুগলীর এক প্রত্যন্ত গ্রামে আয়োজিত রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্তের মধ্যে মেলে বিরল ‘বোম্বে গ্রুপ’-এর রক্ত। যা সাধারণত সারা দেশে লাখে একজনের শরীরেই পাওয়া যায়! এই বিরল রক্তের নমুনা সংগ্রহের পর যখন পরীক্ষায় এর বিশেষত্ব ধরা পড়ে, তখনই তা সংরক্ষণ করে রাখা হয় ব্লাড সেন্টারের তরফে।


ঠিক সেই সময়ে কল্যাণীর জে.এন.এম. হাসপাতালে ভর্তি ছিলেন বছর তেইশের এক সঙ্কটজনক প্রসূতি, যার শরীরে হিমোগ্লোবিন নেমে গিয়েছিল মাত্র ৫ শতাংশে। চিকিৎসকেরা জানান, তাঁর জীবন বাঁচাতে প্রয়োজন বোম্বে গ্রুপের রক্ত, যা প্রায় অমিল। এই মুহূর্তে সেই বিরল রক্তটি শ্রমজীবী ব্লাড সেন্টার থেকেই সরবরাহ করা হয় হাসপাতালে। ফলত, প্রসূতি ও নবজাতক - দুই প্রাণই রক্ষা পায়।

 জে.এন.এম. হাসপাতাল

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ‘বোম্বে গ্রুপ’ আসলে ও গ্রুপেরই এক বিশেষ রূপ, যেখানে রক্তের লোহিত কণিকায় “এ”, “বি” বা “এইচ” অ্যান্টিজেন থাকে না, বরং “অ্যান্টি এ”, “অ্যান্টি বি” ও “অ্যান্টি এইচ” উপস্থিত থাকে। এই বিশেষ গঠনগত পার্থক্যের জন্য বোম্বে গ্রুপের রোগীকে অন্য কোনো গ্রুপের রক্ত দেওয়া বিপজ্জনক, এমনকি প্রাণঘাতী হতে পারে।
শ্রমজীবী ব্লাড সেন্টারের চিকিৎসক শশাঙ্ক ভূষণ গোস্বামী জানান, “এমন বিরল রক্ত পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। এই রক্ত না পেলে ওই রোগিণীর জীবন রক্ষা সম্ভব ছিল না।”

সংস্থার সহসম্পাদক গৌতম সরকার বলেন, “একটি বিরল গ্রুপের রক্ত দিয়ে আমরা মা ও সন্তানের জীবন বাঁচাতে পেরেছি, এটা আমাদের কাছে গর্বের ও আবেগের মুহূর্ত।” চিকিৎসা মহলে এখন এই ঘটনা নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই বলছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় রক্তদাতাদের এই মানবিক ভূমিকা সমাজে নতুন আশার বার্তা দেয়। শ্রমজীবী ব্লাড সেন্টারের এই উদ্যোগ প্রমাণ করে, নিয়মিত রক্তদানই হতে পারে অনেক জীবনের রক্ষাকবচ।

আরও পড়ুন

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই রক্ত বিক্রির অভিযোগ ! এসিবির জালে ৩ টেকনিশিয়ান
আগস্ট ২৬, ২০২৬

ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস

রাখির আয়োজন না রণ আয়োজন! বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMC সংঘর্ষে ABVP-র ২ সদস্য হাসপাতালে
আগস্ট ২৬, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে

ধূপগুড়িতে অন্যের বউকে নিয়ে লজে ‘লীলাখেলা’! ধরে এনে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

শিকলে বাঁধা তরুণ! মালদহ মেডিকেলে অসহায় সারিকুল, জুতো দিয়ে মারধরের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

৩৫০ বছরের ময়দানপুরে একই গর্ভগৃহে জোড়া কালী ! ভক্তদের বিশ্বাস ‘দেবীর কাছে মানত করলে খালি হাতে ফিরতে হয় না’
আগস্ট ২৬, ২০২৬

রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা

 

৫ বছরেও কাটেনি দুর্ভোগ! খানাখন্দে বেহাল হাসনাবাদ-নোয়াপাড়া রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
আগস্ট ২৫, ২০২৬

৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের