নিজস্ব প্রতিনিধি , হাওড়া - টিকিয়াপাড়ায় রাতভর চরম অশান্তি। তুচ্ছ কারণে শুরু হওয়া বচসা মুহূর্তে রূপ নিল হিংসাত্মক সংঘর্ষে। বিরিয়ানি কেনা নিয়ে দু’পক্ষের বিবাদ থেকে মারপিট বোমাবাজির ঘটনা ঘটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যস্ত বেলিলিয়াস রোড সংলগ্ন টিকিয়াপাড়া এলাকায়। যেখানে রয়েছে একাধিক জনপ্রিয় বিরিয়ানির দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে গড়ায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, মুড়ি-মুড়কির মতো পড়তে থাকে বোমা। রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে ইট, কাচের মদের বোতল। ভাঙচুর চালানো হয় আশপাশের দোকান ও বাড়িতে।
রাতভর এলাকায় বোমাবাজির শব্দে আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ বাহিনীও। এই ঘটনায় মারপিটের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে। অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে টিকিয়াপাড়া ও আশপাশের এলাকায়।
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
নতুন সাজে সেজে উঠছে জগন্নাথ মন্দির
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে হাতির সংখ্যাই সবচেয়ে বেশি
ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
রথযাত্রার দিনে বাড়তি লঞ্চের ব্যবস্থা
অবৈধ নির্মাণ ভেঙে ফের যাত্রী প্রতীক্ষালয় তৈরির দাবিতে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...