69bfd893da282_Gallery_1774180334223
মার্চ ২২, ২০২৬ বিকাল ০৫:৩৬ IST

বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ১৩২তম জন্মজয়ন্তী , কোচবিহারে চারাগাছ বিলি ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ

নিজস্ব প্রতিনিধি , কোচবিহারে - মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী সূর্য সেনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক বিশেষ কর্মসূচির আয়োজন করল আস্থা ফাউন্ডেশন। রাজপথের ধারে বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে দিনটি পালন করল স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা। ঘটনাকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ২২শে মার্চ ভারতমাতার বীর সন্তানের জন্মদিবস সাড়ম্বরে পালিত হয়। এ বছর উদযাপন পৌঁছেছে ১৩২তম বর্ষে। সংগঠনের উদ্যোগে এদিন রেলো ঘন্টি পেট্রোল পাম্পের উত্তর দিকে অবস্থিত মাস্টারদার প্রতিকৃতিতে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকাল থেকেই সংস্থার কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে জল ও শ্যাম্পু দিয়ে মূর্তিটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এরপর রক্তদাতা চিরঞ্জিত মৈত্র, পিংকু সোম-সহ বিশিষ্ট সমাজকর্মী বিপ্লব তালুকদার এবং বাইক অক্সিজেন ম্যান শংকর রায় বিপ্লবীর চরণে পুষ্পার্ঘ্য ও ধূপকাঠি দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান।

শুধুমাত্র আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। জন্মজয়ন্তী উপলক্ষে পথচলতি সাধারণ মানুষের হাতে একটি করে সবুজ চারা তুলে দেন আয়োজকরা। বিপ্লবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবুজায়নের এই বার্তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বিগত কয়েক বছর ধরেই মাস্টারদার জন্ম ও প্রয়াণ দিবস নিয়ম করে পালন করে আসছে এই সংগঠনটি।

বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক বিপ্লব তালুকদার জানান, '১৮৯৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের এই প্রধান মুখ। ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন এই শিক্ষক তথা আমাদের সকলের প্রিয় মাস্টারদা। ১৯৩৪ সালে তাঁর ফাঁসি হলেও তাঁর আদর্শ আজও অমলিন। আমরা প্রতি বছরের মতো এবারও গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করলাম। নতুন প্রজন্মের কাছে তাঁর ইতিহাস পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য'।

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের