নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় - লাল সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় সাফল্য। বৃহস্পতিবার বিনা যুদ্ধে ছত্তিশগড়ের বিজাপুরে আত্মসমর্পণ করলেন ৫২ জন মওবাদী। তাঁদের মধ্যে ৪৯ জনের মাথার দাম মোট ১ কোটি ৪১ লক্ষ টাকা। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পথে আরও একধাপ এগোল ভারত।
সূত্রের খবর, ছত্তিশগড়ের বিজাপুরে আত্মসমর্পণ করেছেন ৫২ জন মওবাদী। তাঁদের মধ্যে রয়েছেন ২১ জন মহিলা। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে রয়েছেন লখ্খু করম ওরফে অনিল। মাওবাদী ডিভিশনাল কমিটির সদস্য ছিলেন তিনি। এছাড়া রয়েছেন প্ল্যাটুন পার্টি কমিটির সদস্য ছিলেন লক্ষ্মী মাডবী এবং চিন্নি সোধি। তাঁদের প্রত্যেকের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে।
বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁরা মূলত দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটি, অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমা কমিটি এবং ব্রহ্মগড় এরিয়া কমিটির সদস্য। আত্মসমর্পণকারীদের মধ্যে মাথার দাম ছিল ১৩ জনের ৫ লক্ষ টাকা করে, ১৯ জনের ২ লক্ষ টাকা করে এবং ১ জনের এক লক্ষ টাকা করে। পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের সামনে আত্মসমর্পণ করেছেন তাঁরা।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের