নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় - বিনা যুদ্ধে বড়সড় সাফল্য ছত্তিশগড়ে। বুধবার অস্ত্রসমর্পণ করলেন ২৬ জন মাওবাদী। তাঁদের মধ্যে ১৩ জনের মাথার মোট দাম ছিল ৬৫ লক্ষ টাকা। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পথে আরও একধাপ এগোল ভারত।
সূত্রের খবর, এদিন সুকমা জেলার পুলিশ এবং আধাসেনা আধিকারিকদের কাছে অস্ত্রসমর্পণ করেন ২৬ জন মাওবাদী। তাঁদের মধ্যে ৭ জন মহিলা রয়েছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাওবাদীদের সশস্ত্র গেরিলা বাহিনী (পিএলজিএ)-র সক্রিয় সদস্য, দক্ষিণ বস্তার ডিভিশন এবং অন্ধ্র ওড়িশা সীমানা ডিভিশনের সদস্য।
সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বান জানিয়েছেন, ছত্তিশগড়ের সুকমা, “অবুঝমাড় এবং ওড়িশার সীমানা লাগোয়া এলাকার বিভিন্ন মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন আত্মসমর্পণকারীরা। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাওবাদী নেত্রী লালী ওরফে মুচাকি আয়তে লখমু। লালীর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।”
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের