নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পুজোর শেষে বড়ো ধাক্কা সিউড়ির বেসরকারি শপিং মলের কর্মচারীদের। কোনও রকম আগাম নোটিস ছাড়াই হটাৎ করে ওই বেসরকারি শপিং মল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘটনায় কার্যত মাথায় হাত পড়েছে কর্মচারীদের। যার জেরে মলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা।

সূত্রের খবর , সিউড়িতে এক বেসরকারি শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠলো চাঞ্চল্যকর অভিযোগ। কর্মীদের না জানিয়েই রাতারাতি শপিং মল বন্ধ করে দেয় শপিং মল কর্তৃপক্ষ। পূজোর ঠিক পরেই এমন ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েছেন কর্মচারীরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শপিং মলের সামনে দাঁড়িয়ে তীব্র বিক্ষোভ দেখান তারা।

কর্মীদের দাবি , এখনও পর্যন্ত তাদের এক মাসের বেতন সহ পুজোর বোনাস মেটানো হয়নি। পূর্বে কোনও রকম নোটিশ বা বার্তা না দিয়ে হঠাৎ করে কাজ ছাঁটাই করায় তারা বিপাকে পড়েছেন। শপিং মল কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। কর্মচারীরা আরও দাবি করেন , প্রয়োজনে আন্দোলনের পথেই হাঁটবেন তারা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন আন্দোলনরত কর্মীরা।

বিক্ষোভকারীদের একাংশ জানান , “পূজোর পর এমন আচমকা কাজ হারাতে হবে সেটা ভাবিনি। আমাদের কোনো কিছুই আগে থেকে জানানো হয়নি। আমাদের রুজি - রুটি এই শপিং মলকে কেন্দ্র করেই। তাই হটাৎ চাকরি চলে যাওয়া আমরা মানতে পারছি না। আমাদের এখন আর কিছু করার নেই , তবে এখন আমাদের একটাই দাবি আমাদের প্রাপ্য বেতন সহ বোনাস অবিলম্বে মিটিয়ে দিতে হবে।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের