68ba768a104e2_0abb1cb8-0468-4d9d-992f-347b20898b89
সেপ্টেম্বর ০৫, ২০২৫ দুপুর ১১:১০ IST

বিনা বেতনে শিক্ষার আলো, শিক্ষক দিবসে সেজে উঠলো খন্যানের শিক্ষা কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, হুগলী - একদিকে যখন গোটা রাজ্যে শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে তোলপাড়, তখন অন্যদিকে একদল শিক্ষক বিনা বেতনে পড়িয়ে প্রমাণ করছেন আসল শিক্ষক মানেই আদর্শ সমাজের পথপ্রদর্শক। হুগলীর খন্যানের মুল্টি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেতনবিহীন শিক্ষা কেন্দ্র গত পাঁচ বছর ধরে দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য আশার আলো জ্বালিয়ে রেখেছে।

সূত্রের খবর, এই শিক্ষা কেন্দ্রের সূচনা করেছিলেন খন্যান ইটাচুনা শ্রী নারায়ন ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক বীরেন্দ্রনাথ রায়। বাবার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে তাঁর ছেলে বরেন্দ্রনাথ রায়, প্রাক্তন ব্যাংক কর্মী ২০২০ সালের এপ্রিল মাসে মাত্র কয়েকজন পড়ুয়াকে নিয়ে এই কেন্দ্র শুরু করেন। কোভিডে কিছুদিন বন্ধ থাকলেও আগস্ট ২০২০ থেকে ফের শুরু হয় শিক্ষার এই পথচলা। বর্তমানে প্রায় ৭০ জন ছাত্র ছাত্রী এখানে পড়াশোনা করছে।

এই শিক্ষা কেন্দ্রে রয়েছেন ১৬ জন শিক্ষক-শিক্ষিকা। তাদের মধ্যে ৬ জন প্রাক্তন স্কুল শিক্ষক, ৩ জন সরকারি ও ব্যাংক কর্মচারী
২ জন এই শিক্ষা কেন্দ্রেরই প্রাক্তন ছাত্রী বাকিরা স্থানীয় উদ্যোগী মানুষ। প্রতিদিন সকাল বিকেল ক্লাস হয়। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এখানে পড়ে। মাধ্যমিক স্তরে সব বিষয় শেখানো হয়, আর উচ্চমাধ্যমিকে কলা বিভাগের পড়ানো হয়।

এই মুহূর্তে শিক্ষা কেন্দ্রের দায়িত্ব সামলাচ্ছেন প্রধান শিক্ষক আশীষ দত্ত। তিনি বলেন, “অনেক পরিবার আছে যেখানে আর্থিক অসুবিধার কারণে বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করার মতো কেউ নেই। আমরা সেই পরিবারগুলির পাশে দাঁড়াতে চাই। এখানে প্রত্যেক শিক্ষক আন্তরিকতার সঙ্গে পড়ান। ছাত্ররা যেমন কোনো বেতন দেয় না, শিক্ষকরাও বিনা পারিশ্রমিকে পড়ান।"

তীর্থঙ্কর রায়, যিনি বিকাশ ভবন, নবান্ন ও রাইটার্সে চাকরি করেছেন, জানান, “তিন বছর ধরে এই কেন্দ্রে পড়াচ্ছি। এখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী ছাত্রদের পেয়েছি। আমরা বেতন নিয়ে ভাবি না। আমাদের উদ্দেশ্য হলো ছাত্রদের মানুষ হিসেবে গড়ে তোলা।"

৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই শিক্ষা কেন্দ্রের প্রতিটি পড়ুয়া নিজেদের সাধ্য মতো শিক্ষকদের সম্মান জানায়। গোলাপ, খাতা কলম কিংবা ছোট্ট কেক, সবই এখানে ভালোবাসার প্রতীক। আর শিক্ষকরাও মনে করিয়ে দেন, "আসল গুরুদক্ষিণা হলো পড়াশোনায় মন দেওয়া আর মানুষ হিসেবে গড়ে ওঠা।"

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের