নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিলের জলে পরিযায়ী শ্রমিকের ভাসমান দেহ। কাজের সুত্রে বাইরে যাওয়ার কথা থাকলেও হঠাৎই উধাও হয়ে যায়। এরপর স্থানীয়দের চোখে পড়ে তার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , মৃতের নাম প্রণব কর্মকার। পেশায় তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক। বাইরে বাইরে কাজ করতেন। বাইরে যাওয়ার কথা ছিল তার। তবে হঠাৎই বাড়িতে ফিরছিলেন না। সকলেই ভেবেছিলেন হয়তো আবার বাইরে গেছেন কাজের জন্য। এরপর বুধবার বিলের জল থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনার কিছুক্ষণের মধ্যেই আসে হবিবপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

মৃতের আত্মীয় প্রশান্ত সরকার জানিয়েছেন, "ঘরে এক ছেলে এক মেয়ে আছে। সংসারের জন্যই বাইরে বাইরে কাজে যেত। এবারও যাওয়ার কথা ছিল। বাড়ি থেকে ১৫০-২০০ মিটার পাশেই বিল। জানিনা কিভাবে এমন একটা ঘটনা ঘটে গেল। আমি কিছুই বুঝতে পারছিনা। দুদিন ধরে নিখোঁজ ছিল ঠিকই তবে এই চরম পরিণতি হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখি পুলিশ তদন্ত শুরু করেছে কি হয়।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের