নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বিধানসভা ভোটের আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। SIR ইস্যুতে আয়োজিত এক সভায় বিজেপিকে বাঁদরের বাচ্চা বলে কটাক্ষ করেন এক তৃণমূল কর্মী। এরপর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করে বিজেপিও। আর এই নিয়েই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাঁকুড়া জেলায় রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোতুলপুরে SIR ইস্যুতে একটি সভা আয়োজন করেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। সেই সভায় বিজেপিকে বাঁদরের বাচ্চা বলে কটাক্ষ করেন তিনি। এছাড়াও বলেন কোতুলপুরে বিজেপিকে বাড়তে দেওয়া যাবে না।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত জানিয়েছেন, "আমাদের বাংলা বিরোধীদের বিসর্জন করতে হবে, তাদের বিধানসভায় রাখা যাবে না। বিজেপিকে বাঁদরের বাচ্চা বলে কিছু ভুল করিনি। রাম মন্দির করলো অযোধ্যায় আর সেখানেই হারতে হলো তাদের। রামের ভক্ত হনুমান ছিলেন তবে এরা হনুমান হতে পারেনি, তাই এরা বাঁদরের বাচ্চা হয়েই রয়ে গেছে।"
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার বিজেপির সভাপতি লক্ষীকান্ত মজুমদার জানিয়েছেন, "বাংলা কি তৃণমূলের বাবার সম্পত্তি নাকি?জনগণ কাদের ছাড়বেন ২০২৬- এর নির্বাচনেই তা জানা যাবে। তৃণমূল একটা অশিক্ষিত দল। রামচন্দ্র আমাদের ভগবান, ওনাকে পুজো করি আমরা। আর তৃণমূলের সামনে জয় শ্রী রাম বললেই চোটে যায়।"
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের