নিজস্ব প্রতিনিধি , হুগলী - বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষীদের প্রতি হেনস্থার অভিযোগকে সামনে রেখে বড়সড় বাইক মিছিলের আয়োজন করে তৃণমূল যুব কংগ্রেস। রাজ রাজেশ্বরী তলা থেকে শুরু হয়ে তালডাঙা, তোলাফটক, ফুলপুকুর, গোরস্থান, পীরতলা, পেয়ারাবাগান, কারবালা, পাঙ্খাটুলি, চকবাজার, বালিরমোর, ব্যান্ডেল চার্চ, ত্রিকোণ পার্ক, সাহাগঞ্জ ও ষষ্ঠীতলা ঘুরে ঝাঁপপুকুর এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে এই মিছিলের সমাপ্তি হয়।

সূত্রের খবর, মিছিলে নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তাঁকে হেলমেট পরে দেখা গেলেও অধিকাংশ বাইক আরোহীর মাথায় হেলমেট না থাকায় আইন ভঙ্গের অভিযোগ ওঠে। এদিকে শহর তৃণমূলের নবনিযুক্ত সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান অমিত রায় এবং হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী কেউই উপস্থিত ছিলেন না।

এই অনুপস্থিতি ও হেলমেট বিতর্ক নিয়ে বিজেপি কটাক্ষ করে। দলের জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের দাবি, “তৃণমূলের বাংলা ভাষা বা বাঙালির জন্য প্রকৃত উদ্বেগ নেই। ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পর তারা রাস্তায় নামেনি, অথচ এখন বাইক মিছিলে আইন ভেঙে প্রচার করছে। ওরাই আইন তৈরি করে, ওরাই আইন ভাঙে।”
অন্যদিকে, বিধায়ক অসিত মজুমদার অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এটা শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি। নির্বাচনকালের বাইরে বাইক মিছিলে প্রশাসনিক অনুমতি লাগে না। জেলা নেতৃত্বের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার কারণ নেই।”

যুব তৃণমূলের নতুন সভাপতি অর্পন মজুমদার জানান, “বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী মানুষদের উপর অত্যাচার চলছে। ওড়িশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গতকালই পরিযায়ী শ্রমিকদের বেপরোয়া ভাবে মারধর করা হয়।নির্বাচনের সময় বাইক মিছিল আইনত নিষিদ্ধ থাকে, তবে তার বাইরে বাইক মিছিলে কোনও বাধা নেই। হেলমেট প্রসঙ্গে দলের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের