নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের আবহে উত্তেজনা ছড়াল বাসন্তীতে। বিজেপির একটি মিছিল চলাকালীন দুষ্কৃতীদের হামলার অভিযোগ ঘিরে মুহূর্তে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। ঘটনায় দুষ্কৃতীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
নির্বাচনের আগে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকলেও সেই অশান্তির ছবি উঠে আসল বাসন্তীর সোনাখালি এলাকায়। বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। রামনবমী উপলক্ষ্যে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের নেতৃত্বে এলাকায় মিছিল বের হয়। অভিযোগ, সেই সময় আচমকাই কিছু দুষ্কৃতী মিছিলে হামলা চালায়। এরপরেই দু পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। যা মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে হস্তক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে তাতে কোনো কাজ হয়নি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিছু বিক্ষোভকারীর বচসা বাধে বলেও অভিযোগ। ঘটনায় ৭-৮ জন পুলিশ কর্মী আহত হয়েছে বলেও জানা গেছে। যদিও এই হামলার পিছনে কারা জড়িত সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের অভিযোগ, ' আমরা খুবই শান্তিপূর্ণ ভাবে জনসংযোগ করছিলাম। আসলে তৃণমূল বুঝে গেছে যে সরকার পরিবর্তন হতে চলেছে সেই কারণে আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী , জেলাশাসক ও পুলিশ সবাই যৌথ ভাবে আমাদের প্রচার অভিযানে বাধা দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটবে। আমাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ তাও কোনরকম ব্যবস্থা নেয়নি।' যদিও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের