6a4392622c153_WhatsApp Image 2026-06-30 at 15.23.49
জুন ৩০, ২০২৬ বিকাল ০৫:০১ IST

বিজেপি নেতার বাড়ি থেকে কার্তুজ-সহ আটক ৪, তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়িতে চার ব্যক্তির উপস্থিতিকে ঘিরে তৈরি হল চাঞ্চল্য। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সন্দেহের জেরে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে আরও তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, এটি পরিকল্পিত ষড়যন্ত্র। যদিও এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল কংগ্রেস।


পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহারের সিতাই এলাকার বিজেপি নেতা তথা সদ্য বিধানসভা নির্বাচনের প্রার্থী আশুতোষ বর্মার বাড়ি থেকে চারজনকে আটক করা হয়। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ চার ব্যক্তি আশুতোষ বর্মার সঙ্গে দেখা করতে এলে কেন্দ্রীয় দেহরক্ষীদের সন্দেহ হয়। তল্লাশির সময় চিরঞ্জিত বর্মন নামে এক ব্যক্তির কাছ থেকে তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এরপর বাড়ির বাইরে অপেক্ষারত আরও তিনজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ চারজনের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ১৯৫৯ অনুযায়ী মামলা রুজু করেছে। মঙ্গলবার ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।

ঘটনা প্রসঙ্গে আশুতোষ বর্মা বলেন,'সোমবার রাতে ৪ জন ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসে। আমাকে বলে তোমার মঙ্গলের জন্য কিছু কথা আছে। তোমার কিছু শত্রু আছে তাদের নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। আমার যেটা মনে হয়, কালকে আমরা দিনহাটা এসডিও অফিসে সংগীতা রায়ের জাল সিডুল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডেপুটেশন দিয়েছি। এর আগে এসডিও ওই সার্টিফিকেটটি  বাতিল করবে বলেও করেনি। পরবর্তীতে আমরা ইলেকশনের পর ১৯ জুন ইলেকশন পিটিশন ফাইল হাইকোর্টে জমা দিই। আমার উকিল নির্দেশ দেয় এটা এসডিও অফিসে জমা দিতে হবে। তাই গতকাল আমরা এই জাল সার্টিফিকেট বাতিল করার জন্য ডেপুটেশন জমা দিই। আমার সন্দেহ উনিই প্ল্যান করে আমাকে প্রাণনাশের জন্য এদের পাঠিয়েছে। এটা তৃণমূলের একটা বড়সড় ষড়যন্ত্র। এদের কঠোর শাস্তি দেওয়া হোক'।

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের