নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাড়ির সামনে বসে থাকা এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাতে জগদ্দল থানার বড় শ্রীরামপুর এলাকার বিজেপি কর্মী রাজু কুমার সাউ বাড়ির সামনে বসে ছিলেন। সেই সময় সুজিত চৌধুরী ওরফে কালুয়া সহ কয়েকজন সেখানে এসে প্রথমে তাকে গালিগালাজ করে। এরপর বন্দুক বের করে এক রাউন্ড গুলি চালায়। তাদের আন্দাজ, রাজনৈতিক কারণেই রাজুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগেও ২৩ মার্চ ২০২৬ এ তাদের উপর গুলি চালানো হয়েছিল। ঘটনার তদন্তে নেমে সুজিত চৌধুরী ওরফে কালুয়া সহ দু'জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। তবে হামলাকারীদের মুখ ঢাকা থাকায় গুলি চালানোর সময় সুজিত চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে রাজু কুমার সাউয়ের বক্তব্য,' গত ৯ মার্চ আমার বাড়িতে প্রথমবার একটি হামলা চালানো হয়েছিল। সেই সময় আমার গাড়ি ভাঙচুর করা হয় এবং গুলিও চালানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তৃণমূল কংগ্রেস আশ্রিত এক গুন্ডা কালুয়াকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল। কিন্তু প্রায় এক সপ্তাহ আগে সে জামিনে খালাস পেয়ে জেল থেকে বেরিয়ে আসে। গতরাতে আরও ৩ জনের সাথে যখন আমি বসেছিলাম ঠিক তখনই দুটি মোটরসাইকেলে চড়ে ৫ জন লোক সেখানে এসে চড়াও হয়। তারা সেখানে পৌঁছানোর পরপরই আমাকে গালিগালাজ করতে শুরু করে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কারণে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপর আমাকে লক্ষ্য করে সরাসরি এক রাউন্ড গুলি চালানো হয়। দ্রুত আমি সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার কারণে কোনোমতে নিজের জীবন বাঁচাতে সক্ষম হই'।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের