নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক যুবককে ঘর থেকে টেনে বের করে বেধড়ক মারধর, তারপর খুনের অভিযোগ। নৃশংস ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় রাস্তার মোড়ে কয়েকজন তৃণমূল সমর্থক তর্কে জড়িয়ে পড়ে।সঞ্জয় আপত্তি করলে উভয়পক্ষের মধ্যে বচসা বাড়ে। ঝামেলা এড়াতে সঞ্জয় বাড়িতে ফিরে গেলেও তাতেই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা। অভিযোগ, রাত প্রায় ১১টার দিকে কয়েকজন যুবক দল বেঁধে সঞ্জয়ের বাড়িতে চড়াও হয়। ঘর থেকে তাকে টেনে এনে বেধড়ক মারধর করা হয়।

পরিবারের সদস্যরা গুরুতর আহত সঞ্জয়কে দ্রুত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতভর চিকিৎসার পর বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

মৃতের দিদি, সাথী চক্রবর্তী যিনি নিজেও বিজেপির পরিচিত নেত্রী, সংবাদমাধ্যমের সামনে চোখের জলে ভেসে বলেন, আমার ভাই আগে বিজেপি দল করত, কিন্তু এখন কোনও দলের সাথেই যোগাযোগ ছিলনা। তৃণমূল বিধ্যকের ড্রাইভার তারক দেবনাথ ও জয় রায় নামের দুজনকে তিনি অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন ওরাই আমাদের পাড়ার পার্কে ঢুকে ঝামেলা করতে থাকে। আমার ভাই শুধু বলেছিল ঝামেলা না করতে।

এরপর বাড়ি চলে আসার ১ ঘণ্টা পর আমার ভাইকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে উঠোনে ফেলে বুকে পায়ে লাথি মারে। তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা চুপ করে থাকব না।” তিনি আরও যোগ করেন, “আজ আমাদের পরিবার শোকে ভেঙে পড়েছে, কিন্তু লড়াই চালিয়ে যাব। যে রাজনীতির জন্য আমার ভাইয়ের জীবন চলে গেল, সেই রাজনীতির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব।”

খবর পাওয়া মাত্রই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। থানায় বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন তাঁরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে, রাজনৈতিক রেষারেষির দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

নবদ্বীপের বিজেপি প্রেসিডেন্ট শঙ্খ দেবনাথ জানান , রাত ২টোর সময় আমাদের বিজেপি কর্মকর্তা সঞ্জয়কে টানতে টানতে বাইরে এনে অকথ্য অত্যাচার চালানো হয় ফলে তার ঘরের পেছনে গুরুতর আঘাত লাগে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে। আর করেছে তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনীরাই । তিনি স্পষ্ট বার্তা দেন, প্রত্যেকটি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলন হবে।”

অন্যদিকে তৃণমূলের দাবি, এটি ব্যক্তিগত বিবাদ, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। এলাকাজুড়ে এখনও টানটান উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের