নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিজেপি সমর্থক হওয়ায় শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ-সহ শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ফুলিয়া বইচা এলাকায়। নির্যাতিতা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ। রাজ্যে পালাবদলের পরেও এই ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বইচা এলাকার বাসিন্দা রিঙ্কি ঘোষ পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অভিযোগ, বাড়িতে কোনও পুরুষ সদস্য না থাকায় দীর্ঘদিন ধরেই তাকে ও তার পরিবারকে নিশানা করা হচ্ছিল। বিজেপির সমর্থক হওয়ার কারণেই প্রতিবেশী তৃণমূল পঞ্চায়েত সদস্যা সোমা ঘোষ ও তার পরিবারের লোকজন অশ্রাব্য ভাষায় অপমান, মানসিক চাপ এমনকি শারীরিক হেনস্থাও করতেন বলে দাবি শিক্ষিকার।

এর আগেও বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে জানানো হলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বর্তমানে বিজেপি সরকার গঠন হওয়ার পরেও একইভাবে নির্যাতন চালিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি। তাই বাধ্য হয়েই ফের শান্তিপুর থানায় লিখিত ডায়েরি দায়ের করেন রিঙ্কি ঘোষ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে শিক্ষিকা রিঙ্কি ঘোষ বলেন, 'দীর্ঘদিন ধরেই আমাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। আমরা বিজেপি সমর্থক বলেই পরিকল্পিতভাবে মানসিক ও মানবিক নির্যাতন করা হচ্ছে। আগেও থানায় জানিয়েছিলাম, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আবার লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই প্রশাসন দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক'।
এ প্রসঙ্গে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, 'আমি নিজেও একজন শিক্ষক। সেই কারণে ওই শিক্ষিকা আমার সহকর্মী। তিনি এসে জানিয়েছেন, বিজেপি সমর্থক হওয়ার কারণে তাকে অত্যাচার করা হচ্ছে। এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তার পরিবার দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটিয়ে আসছে। এখন মানুষ আর এসব সহ্য করবে না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক'।
অন্যদিকে অভিযুক্ত সোমা ঘোষ বলেন, 'এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি দীর্ঘ ৩০ বছর ধরে পঞ্চায়েতের সদস্যা। মানুষ যদি আমাকে বারবার ভোট দিয়ে জয়ী করে, তাহলে বুঝতে হবে আমি মানুষের পাশে রয়েছি। বর্তমানে আমি নিজেই অসুস্থ। অকারণে কারও সঙ্গে ঝামেলায় জড়ানোর প্রশ্নই ওঠে না'।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের