নিজস্ব প্রতিনিধি, কলকাতা – পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে এই কর্মসূচি করেন তিনি। মিছিলে যোগ দেন কাজরী বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, রত্না চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়ন্তিকারা। ধর্মতলা থেকে “বিজেপি হঠাও দেশ বাঁচাও” ডাক মমতার।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি আরএসএসকে আগে শ্রদ্ধা করতাম, গান্ধীজির মৃত্যুর পর করি না। গান্ধীজির মৃত্যুর সময়ে তিনটে গুলি ফায়ার করেছিল। এখনও ৩টে গুলি ফায়ার। SIR-এর নামে লোকের নাম কাটা, NRC-র মাধ্যমে ডিটেনশন ক্যাম্প তৈরি করা, সেনশাসের নামে মানুষকে বিদায় করা। একটাও হবে না। সুপ্রিম কোর্টের রায়ের প্রতি আমাদের ভরসা আছে। সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেলে BLA-1 BLA2-দের সঙ্গে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করবেন। সেখানে বিনা পয়সায় সাহায্য করবেন আইনজীবীরা। যাতে যাদের নাম বাদ যাবে, নাম তোলার জন্য চেষ্টা করতে পারি আমরা।“
তিনি আরও বলেন, “আগে বাংলাটা ভাল করে শিখে আসুন। না হলে বলার প্রয়োজন নেই। রানি রাসমণিকে বলছেন রসোমণি! মাতঙ্গিনীকে কী যেন বলেছিলেন, আমি উচ্চারণ করতে পারছি না। ২০১১-য় বলেছিলাম, বদলা নয় বদল চাই। এ বর বলছি, বিজেপি হঠাও দেশ বাঁচাও। বিজেপি এলে বাংলায় কথা বলতে দেবে না, মাছ-মাংস খেতে দেবে না। ছাতু খেতে দেবে না। বাজার বন্ধ করে দেবে, বুলডোজার চালাবে। বিহারে ভোটের আগে নীতিশ কুমার, ভোটের পরে ফিনিশ কুমার।“
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের