নিজস্ব প্রতিনিধি, পাটনা – বিহারে রাজত্ব বজায় রেখেছে এনডিএ। ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে এনডিএ। ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, এনডিএ জোটের নেতৃত্বে থাকবেন নীতীশ কুমার। হতে চলেছে তাই। বিহারের মসনদে বসবেন নীতীশ। চলতি সপ্তাহে শপথগ্রহণের অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
সূত্রের খবর, আগামী ২০ নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথগ্রহণের অনুষ্ঠান হবে। দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। যা এক ইতিহাস গড়তে চলেছেন তিনি। রবিবার নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন জেডিইউ-এর কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা। তিনি জানিয়েছেন, “কয়েক দিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। আপনারা যথাসময়ে বিস্তারিত জানতে পারবেন। এনডিএ-র ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা পূরণ করব।“
উল্লেখ্য, ২৪৩ টি আসনের মধ্যে ২০২ টি আসন পেয়েছে এনডিএ শিবির। এর মধ্যে বিজেপি পেয়েছে ৮৯ টি আসন। যা এনডিএ জোটে সর্বাধিক। এছাড়া জেডিইউ ৮৫ টি, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি(আরভি) ১৯ টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) এবং রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) ৯ টি আসন জিতেছে। বিহারে বিধানসভা নির্বাচনে বেহাল দশা মহাগটবন্ধনের।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের