নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শারীরিক অসুস্থ বিজেপি বিধায়িকা। মাইল্ড ব্রেন স্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অগ্নিমিত্রা পাল। বর্তমানে তিনি বিপদমুক্ত হলেও চিকিৎসকরা তাকে ফর্টিস হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
সূত্রের খবর, গতকাল রাতে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানের পর চিকিৎসকেরা জানান, তার মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে। যদিও অবস্থার অবনতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ুর উপর অতিরিক্ত চাপের ফলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাকে তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওষুধেই পরিস্থিতি সামলে উঠবে, তবে সতর্কতা হিসেবে তাকে ক্রিটিকাল কেয়ার বেডে রাখা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ফুসফুসে সংক্রমণের কারণে ফর্টিস হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সংক্রমণ কিছুটা কমায় তাকে বাড়ি পাঠানো হলেও ফের গতকাল রাতে অসুস্থ হয়ে পড়ায় ফের ভর্তি করা হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের