নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে নতুন করে জটিলতা তৈরি হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। অভিষেকের পাঠানো চিঠি খারিজ করে দেওয়ার পর এবার রীতি মেনেই পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানাতে বিধানসভার সচিবকে পৃথকভাবে চিঠি দিচ্ছেন তৃণমূল বিধায়করা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটারহেডে বিরোধী দলনেতার নাম উল্লেখ করে বিধানসভায় একটি চিঠি পাঠানো হয়েছিল। তবে সেই চিঠিকে নিয়মবহির্ভূত বলে স্পষ্ট জানিয়ে দেয় বিধানসভার সচিবালয়। সচিবালয়ের বক্তব্য, কোনও রাজনৈতিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নয়, বিধানসভায় নির্বাচিত বিধায়করাই তাদের পরিষদীয় দলনেতা নির্বাচন করবেন এবং সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।
এরপরই বিধানসভা কর্তৃপক্ষ জানায়, তৃণমূলের জয়ী ৮০ জন বিধায়কের সমর্থনপুষ্ট সিদ্ধান্তের ভিত্তিতেই বিরোধী দলনেতা স্বীকৃতি পেতে পারেন। একইসঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়, বিধানসভার নিয়ম অনুযায়ী পরিষদীয় দলের তরফেই আনুষ্ঠানিক চিঠি পাঠাতে হবে। অধ্যক্ষও একই বার্তা দিয়ে জানান, এটাই প্রচলিত সাংবিধানিক রীতি।
এই আবহেই তৃণমূলের তরফে পালটা আরটিআই দায়ের করা হয়েছে। অতীতের বিভিন্ন বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন কীভাবে হয়েছিল, সেই তথ্য জানতে চাওয়া হয়েছে। তবে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই শেষ পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দেওয়ার আবেদন জানিয়ে বিধানসভার সচিবকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিষদীয় দল।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের