নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট ঝামেলা। লায়ন ক্লাবের শোভাযাত্রা ও পুজো দর্শকদের কাছে বিপুল প্রশংসিত হলেও তারা প্রথম স্থান থেকে বঞ্চিত। বিচারকের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ডাস্টবিনে ট্রফি ঝুলিয়ে প্রতিবাদ করল পুজো কমিটির সদস্যরা।
সূত্রের খবর , কালনা বিধানসভার উদ্যোগে আয়োজিত হয় সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কালনা সুইমিং পুলের সামনে লায়ন ক্লাবকে যুগ্ম দ্বিতীয় স্থান দেওয়া হয়। এরপর ট্রফি নিতে ডাকলে তারা অসন্তুষ্ট হয়ে পুরস্কার গ্রহণ করে ঠিকই তবে সেটি ক্লাবে নিয়ে যায়নি। এরপরই শুরু হয় গণ্ডগোল। ট্রফিটি ভেঙে তারা ডাস্টবিনে ঝুলিয়ে রাখে। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।

পুজো কমিটির তরফে অভিযোগ, ২৭ বছরের ঐতিহ্যবাহী এই পুজো এবারও অনেক প্রশংসা পেয়েছে। প্রতিবছর তারা শোভাযাত্রায় অংশ নেয়। তারা কোনোভাবেই দ্বিতীয় স্থানাধিকারী হতে পারেনা। প্রথম স্থান তাদেরই হবে। কমিটির মঞ্চের কাছেই ট্রফিটি ভেঙে ফেলা হয়। সকলের নজর কাড়ার উদ্দেশ্যে এহেন প্রতিবাদ করা হয়। অন্যদিকে , পুরস্কার বিতরণী কমিটির বক্তব্য , সিদ্ধান্ত কোনোভাবেই বদল হবে না। এটাই চূড়ান্ত।

কমিটির তরফে একজন বলেছেন , "এইভাবে আমাদের অপমান করা হয়েছে। ওরা নিরপেক্ষ সিদ্ধান্ত নেয়নি। যদি নিত আমরাই প্রথম হতাম। এটা সবাই জানে। বিচার কোনোভাবেই সঠিক হয়নি। তাই এই পুরস্কারের কোনো মূল্য নেই। যেভাবে আমরা ভালবাসা পেয়েছি আর কেউ পায়নি। তাই এটা আমাদের প্রাপ্য। এই ট্রফি আমরা ক্লাবে নিয়ে যাব না।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের