69bbac085b56b_image - 2026-03-19T035545.793
মার্চ ১৯, ২০২৬ দুপুর ০১:২৬ IST

বিচারের লড়াই থেকে ভোটের ময়দানে , পানিহাটিতে বিজেপি প্রার্থী হতে পারেন অভয়ার মা

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আগে পানিহাটি কেন্দ্রে বড় চমকের ইঙ্গিত। আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের সদস্য এবার সরাসরি ভোটের ময়দানে নামতে পারেন এমন জল্পনায় তুঙ্গে রাজনৈতিক মহল। বিজেপির প্রার্থী হিসেবে ‘অভয়ার মার' নাম ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

আসন্ন বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক - বিরোধী উভয় পক্ষই। বিজেপির পক্ষ থেকে প্রথম দফার তালিকা প্রকাশ করা হলেও এখনও পর্যন্ত দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করা হয়নি। আর এই দ্বিতীয় দফার তালিকায় বড়সড় চমক দিতে চলেছে গেরুয়া শিবির। জানা গেছে, বিজেপির দ্বিতীয় দফার তালিকায় পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসক অভয়ার মা। যদিও দলীয়ভাবে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে পরিবারের তরফে এই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে আর. জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশে কার্যত তোলপাড় ফেলে দেয়। দীর্ঘদিন ধরে মেয়ের বিচারের দাবিতে সরব অভয়ার বাবা - মা। সেই আন্দোলনের আবেগই এবার রাজনৈতিক মঞ্চে প্রতিফলিত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। আর তারপর থেকেই পরিবারের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছিল।

যদিও অভয়ার পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, তারা কোনোভাবেই রাজনীতিতে আসবেন না। অপরদিকে, অর্জুন সিংও বিষয়টিকে শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দাবি করেন। এই কেন্দ্রে আগেই প্রার্থী হিসেবে তীর্থঙ্কর ঘোষের নাম ঘোষণা করেছে শাসক দল। আর সিপিএমের পক্ষ থেকে লড়াইয়ে রয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাসগুপ্ত। ফলে পানিহাটি কেন্দ্র এখন থেকেই ত্রিমুখী হাইভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

শ্বাস নিতেই কষ্ট ! হাড়োয়ায় বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৫ এর বেশি
আগস্ট ২৪, ২০২৬

কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের

 

“মতুয়ারাই বিজেপিকে ক্ষমতায় এনেছে!” বারাসতের সম্মেলনে বিস্ফোরক দাবি শান্তনা ঠাকুরের
আগস্ট ২৪, ২০২৬

বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর

 

রাতের অন্ধকারে তালা ভেঙে গৃহশিক্ষিকার বাড়িতে হানা! উধাও ৫ লক্ষ টাকার সোনা-রূপোর গয়না
আগস্ট ২৪, ২০২৬

৩১ শে অগস্টের আগেই বড় স্বস্তি ! দেড়শো আয়া দিদির পাশে মুখ্যমন্ত্রী, কর্মস্থলে বহাল রাখার উদ্যোগে বসিরহাটে ফিরল আশার আলো
আগস্ট ২৪, ২০২৬

কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস

শিলিগুড়িতে মহাদেবের কলস যাত্রা! কৈলাস-মানস সরোবরের জল নিয়ে ৩০০ বছরের প্রাচীন চাঁদ মুনি মন্দিরে ভক্তদের ঢল
আগস্ট ২৪, ২০২৬

জোয়ারের ঢেউয়ে মুহূর্তেই উধাও ২ পর্যটক! মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন দু’জন, দীর্ঘ তল্লাশির পর উদ্ধার দেহ
আগস্ট ২৪, ২০২৬

জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১৫ বছরেও কাটল না দুর্ভোগ! সাপুঁইপাড়ায় পঞ্চায়েত সদস্যা ও স্বামীকে ঘিরে বিক্ষোভ, ১০ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে প্রশ্ন
আগস্ট ২৩, ২০২৬

১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের