নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অভয়ার মা তথা রত্না দেবনাথ বিজেপিতে যোগদানের পর থেকেই রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে। পরবর্তীতে পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী ঘোষিত হওয়ার পর সেই জল্পনা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই নির্বাচনী উত্তাপের মাঝে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে মনোনয়ন জমা দিতে যান রত্না দেবনাথ। তার সঙ্গে ছিলেন স্বামী এবং বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক। পাশাপাশি কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি থেকে বিপ্লব দেবের মতন কেন্দ্রের হেভিওয়েট নেতৃত্বদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। যা এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। মনোনয়ন জমার দিন হিসেবে ৯ এপ্রিলকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবেগঘন মন্তব্য করেন বিজেপি প্রার্থী।
এদিন তিনি বলেন, ' এক ৯ তারিখেই আমার কাছে এসেছিল আমার রত্ন। আমার মনে হয়েছিল যে তাকে পেয়ে আমি গোটা পৃথিবীকে পেয়ে গিয়েছি। কিন্তু আবার সেই ৯ তারিখেই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমার রত্নকে। তাই আমি এই ৯ তারিখটাই বেছে নিয়েছি মনোনয়ন জমা দেওয়ার জন্য।'
মনোনয়ন জমা দেওয়ার আগে এদিন তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বিজেপি প্রার্থী বলেন, ' তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আমাকে দেখে। আমাদের সঙ্গে প্রচুর সমর্থন রয়েছে মানুষের। সেই ১৪ তারিখ রাত দখলেও ভয় পেয়ে অতীন ঘোষের বাহিনী নিয়ে আর জি করের মূল বিল্ডিংটাই ভেঙে দিলেন। এটা তো সাধারণ মানুষের জন্য ছিল। বিরোধীদের সম্পর্কে আর কিছুই বলব না আমি। সব মানুষ আমার সঙ্গে আছেন।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের