নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যুতে বাড়ছে তৎপরতা। অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে শীর্ষ প্রশাসনিক কর্তাদের তলব করলেন বিচারপতি সুজয় পাল। এই পদক্ষেপে স্পষ্ট, ভোটের আগে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন ও আদালত।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারকে। ‘বিবেচনাধীন’ ভোটারদের তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। SIR এর পর ইতিমধ্যেই লক্ষাধিক ভোটারের নাম যাচাইয়ের প্রক্রিয়া চলছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক তালিকায় প্রায় ৬০ লক্ষের বেশি ভোটার ‘বিবেচনাধীন’ হিসেবে চিহ্নিত হন। এর মধ্যে ইতিমধ্যেই ২৩ লক্ষেরও বেশি নামের নিষ্পত্তি হয়েছে। এই কাজ করছেন হাইকোর্ট নিযুক্ত ৭০০-রও বেশি বিচারবিভাগীয় আধিকারিক।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈধ ভোটারদের অন্তর্ভুক্তি এবং অযোগ্যদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই প্রক্রিয়া চলছে। মুখ্য নির্বাচন কমিশনারও ইঙ্গিত দিয়েছেন, দ্রুতই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সব ঠিক থাকলে শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে পারে। তবে এখনও লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঘেরা। আদালতের নজরদারি ও কমিশনের তৎপরতার মধ্যেই নির্ধারিত হবে তাদের ভোটাধিকার।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের