নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সাতসকালে পথ দুর্ঘটনায় আহত ১ জন। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনার পর এলাকায় রাস্তার নিরাপত্তা এবং যানবাহন চালানোর ক্ষেত্রে আরও সতর্কতার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বাস প্রতিদিন পড়ুয়াদের বাড়ি থেকে তুলে বিদ্যালয়ে পৌঁছে দেয়। সেই মতো শুক্রবার সকালে কয়েকজন ছাত্রছাত্রীকে তোলার উদ্দেশ্যে গোসাইরহাট এলাকায় রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে ছিল যানটি। সেই সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারি চালিত ই-অটো রিক্সা বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

বাসের ভেতরে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকলেও সৌভাগ্যবশত তাদের কারও কোনো আঘাত লাগেনি। তবে ই-অটোর মধ্যে থাকা এক মহিলা যাত্রী গুরুতর জখম হন। এরপরই আশপাশের মানুষজন দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। তড়িঘড়ি আহত মহিলাকে সেখান থেকে বের করে চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটোটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী কয়েল সরকার জানান, 'আমি আমার মেয়েকে স্কুলের গাড়িতে তুলতে এসেছিলাম। তাকে তুলে আমি পাশেই দাঁড়িয়ে ছিলাম। তখনই অটোটা এসে পেছন থেকে ধাক্কা মারে। ভিতরে থাকা মহিলার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। উপস্থিত এলাকাবাসীরা রাগে ওই গাড়ির চালককে মারার জন্য এগিয়ে গিয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের