নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যস্ত রাস্তাঘাট। সন্ধ্যের সময় রোডে লাইন দিয়ে বাজার করেন অফিস ফেরত যাত্রীরা। রাস্তার দুইধারে বাজার। আবার অনেক সময় বাচ্চাদের নিয়েও বাজারে আসেন মায়েরা। এমনই এক সন্ধেতে বাজারে এসে উবেরের ধাক্কায় আহত হলেন এক শিশু।
ওলা উবেরের বেপরোয়া ড্রাইভিং নতুন নয়। এমন অনেক ঘটনা আছেন যেখানে যাত্রীদের আনতে গিয়ে অথবা খদ্দেরদের সঙ্গে নিয়েই তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাস্তার যাত্রীদের ধাক্কা মেরেছেন চালকরা। এমনই একটি ঘটনা ঘটল কলকাতার একটি ব্যস্ত রোডে। মায়ের সঙ্গে বাজারে এসে উবেরের ধাক্কায় আহত হলেন ওই শিশু।
গাড়িটি তাড়াতাড়ি যাওয়ার জন্য দাড়িয়ে থাকা একটি সাইকেলকে ধাক্কা মারেন। সাইকেলটি গিয়ে পড়ে ওই বাচ্চার গায়ে। হাতে , পায়ে ভীষণই চোট পেয়েছে ওই একরত্তি। সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেন মা। স্থানীয়রা সাথে সাথে জড়ো হয়ে বাচ্চাকে শান্ত করার চেষ্টা করেন। বাচ্চার কান্না থামানোর চেষ্টা করে হাতে পায়ে জল দেওয়া হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উবের ড্রাইভারকে চলে যেতে বলেন। স্থানীয়রা রীতিমত তেড়ে গিয়ে উবের চালকের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। কারণ, বাচ্চার কান্না কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না তারা। বাজার দোকানী পুরো ঘটনা চোখের সামনে দেখায় ভীষণই ক্ষুব্ধ। পুলিশের কাছে সত্যিটা বলার পরেও কোনো লাভ হয়নি। বরং ক্যাব চালককে চলে যেতে বলেন তিনি। কোনো শাস্তি দেওয়ার চেষ্টা করেননি তারা। পুলিশের এই সিদ্ধান্তের পর তাদের ধিক্কার জানায় স্থানীয়রা।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের