নিজস্ব প্রতিনিধি , মালদহ - পথ দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের, গুরুতর আহত মেয়ে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মথুরাপুর গড়িপাড়া এলাকায়। নিহত জবা মাহালদার (২৮)। আহত ললিতা মাহালদার (১২)। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে মানিকচক থানা পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকালে বাড়ির নিকটবর্তী কালি মন্দিরে আরাধনা সেরে সন্তানকে সঙ্গে নিয়ে ফিরছিলেন জবা। সেই সময় রাজ্য সড়ক বরাবর পিছন দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি টোটো আচমকাই তাঁদের সজোরে ধাক্কা মারে।

তীব্র সংঘর্ষের ফলে রাস্তায় লুটিয়ে পড়েন দুজন। এরপর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জবাকে মৃত ঘোষণা করেন। আহত ললিতা চিকিৎসাধীন রয়েছে। টোটো চালককে আটক করেছেন পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী সঞ্জয় মণ্ডল জানান,'আমি তখন রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি একটা টোটো নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা মারে। মহিলা কয়েক ফুট দূরে ছিটকে পড়েন। মেয়েটা বাম দিকে থাকার কারণে তুলনামূলক কম চোট পায়। সে কাঁদছিল, উঠে দাঁড়াতে পারছিল না'।
নিহত মহিলার স্বামী কান্নাজড়িত কণ্ঠে জানান, 'সকালে পুজো দিতে গিয়েছিল। আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ ফোন পেয়ে ছুটে আসি। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। মেয়েটাকে এখন একা কীভাবে মানুষ করবো, সেটাই চিন্তার। টোটো চালকের কঠোর শাস্তি দাবি করি'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের