নিজস্ব প্রতিনিধি , বীরভূম - জেলায় জেলায় একের পর এক পথ দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। বেশিরভাগটাই হচ্ছে সন্ধ্যে নামলে। এবার ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী বীরভূম। নানুর থানার অন্তর্গত এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত কমপক্ষে ৩০।
সূত্রের খবর , বোলপুর ও নানুরগামী দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কা লাগে। দুটি বাসই ছিল ভীষণ গতিবেগে। কেউই কারোর সামনে এসে নিজের গতি কমাতে পারেনি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি বাসের সামনের অংশগুলি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। হঠাৎই যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। বেশ কয়েকজনকে স্থানীয়রা হাসপাতালে পাঠান। এরপর বাকিদের পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হয়। ভয়াবহ দুর্ঘটনায় হঠাৎই যান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর পুলিশ বাস দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এক স্থানীয় জানিয়েছেন, "আমি একটা বিরাট আওয়াজ ও যাত্রীদের চিৎকার শুনে ছুটে এসেছি। সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। কারোর মাথা , কারোর মুখ , কারোর নক ফেটে গেছে। সত্যি বলতে দিনের পর দিন এই রাস্তায় যান চলাচল বেপরোয়া গতিতে বাড়ছে। সরকারের কাছে অনুরোধ ডিভাইডার দেওয়া হোক। আর পারলে ট্রাফিক গার্ড বসানো হোক।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের