নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বন্ধ রাইসমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পুড়ে ছাই হয়ে যায় মিলে থাকা একাধিক যন্ত্রাংশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বন্ধ থাকা রাইসমিলে কিভাবে আগুন ধরল , সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভীষণই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ২ ব্লকের রাইস মিলে। শনিবার গভীররাতে এই মিলে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে জড়ো হন এলাবাসীরা। ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন-সহ দমকল বাহিনী। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ২ টি ইঞ্জিন ডেকে পাঠানো হয়।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে ততক্ষণে অনেককিছুই পুড়ে যায়। কিভাবে এই দুর্ঘটনা নাকি কেউ ইচ্ছাকৃত আগুন ধরিয়ে দিয়েছে? সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। খুব শীঘ্রই রহস্য উদঘাটন করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের