নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বেআইনি নির্মাণ-সহ সাধারণ মানুষের সঙ্গে দিনের পর দিন দুর্ব্যবহারের অভিযোগে তৃণমূলের প্রাক্তন পুর-প্রতিনিধিকে কান ধরে ক্ষমা চাওয়ালেন বিক্ষুব্ধ জনতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বরানগর পৌরসভা এলাকায়। একের পর এক ঘাসফুল শিবিরের প্রভাবশালী নেতাদের কর্মকাণ্ডে রীতিমতো উত্তাপ ছড়িয়েছে রাজ্য জুড়ে। বিষয়টিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরানগর পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই এই অরাজকতা চলছিল। অভিযোগ, নিজের ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেট রাজ চালানো, প্রতিবাদীদের সঙ্গে অশালীন আচরণ করতেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বাসব দাশগুপ্ত ওরফে দাদন। বিষয়টি নিয়ে দীর্ঘসময় ধরেই ক্ষোভ বাড়ছিল স্থানীয় বাসিন্দা মহলে।
সম্প্রতি গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের নেতৃত্বে-সহ ক্ষুব্ধ সাধারণ মানুষ ওই নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে জনরোষের মুখে পড়ে অবশেষে প্রকাশ্য রাস্তায় কান ধরে নিজের ভুল স্বীকার করতে বাধ্য হন ঘাসফুল শিবিরের ওই দাপুটে ব্যক্তিত্ব। এই নজিরবিহীন ঘটনার খবর চড়ামাত্রই গোটা মহকুমায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।
ঘটনা প্রসঙ্গ স্থানীয় এক বাসিন্দা জানান, ‘অনেকদিন ধরেই ২৪ নম্বর ওয়ার্ডের আবাসনগুলো নিয়ে এলাকায় নানা চাপ সৃষ্টি করা হচ্ছিল। মাঝেমধ্যেই ওনার চ্যালাচামুণ্ডারা এসে আমাদের হুমকি দিত। আমরা স্থানীয় স্তরে জানিয়েও কোনো লাভ পাইনি। অবশেষে এই পদক্ষেপ হওয়ায় সবাই স্বস্তি পেয়েছে’।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের