নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টিএমসি সরকারের আমলে প্রায় আঠারো মাস আটকে ছিল চিংড়িঘাটা মেট্রোর কাজ। রাজ্যে পালাবদলের পর সেই জট কাটিয়ে অবশেষে শুরু হয়েছিল এই মেট্রো পরিষেবার কাজ। এরপর ধাপে ধাপে গতি পেরিয়ে প্রকল্পটি ক্রমশ এগোতে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হল ।
সূত্রের খবর অনুযায়ী, চিংড়িঘাটায় মেট্রো গার্ডার লঞ্চিংয়ের কাজ নির্ধারিত সময়ের আগেই সফলভাবে সম্পন্ন করল । সোমবার ভোর ৫টার মধ্যেই কাজ শেষ হয় বলে জানা গেছে। এই কাজে সক্রিয় ভাবে সহযোগিতা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের একটি গুরুত্বপূর্ণ কাজ কোনোরকম সমস্যা ছাড়াই সফলভাবে শেষ হল।
প্রথম দফায় ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টার জন্য কাজ চলে। এই সময়ে ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মাঝে ২৮ মিটার দীর্ঘ একটি ভায়াডাক্ট বসানো হয়। ওই সময় ই.এম. বাইপাসের উল্টোডাঙাগামী লেন আংশিকভাবে বন্ধ রাখা হয়েছিল এবং যান চলাচল নিয়ন্ত্রিত ছিল। এরপর ঠিক চার দিন পর শুরু হয় দ্বিতীয় দফার কাজ।
দ্বিতীয় দফায় ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত আবার ৬০ ঘণ্টা ধরে কাজ করা হয়। এই পর্যায়ে ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো সম্পন্ন হয়। দু’দফায় মোট ১২০ ঘণ্টায় তিনটি পিলারের মধ্যে ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়েছে। এই সময় ই.এম. বাইপাসের ইস্টার্ন ফ্ল্যাঙ্কে ট্রাফিক সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়।
চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্বদিকে ভবিষ্যতে ডেক বসানোর সময় বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনাও করা হয়েছে। এমনকি সল্টলেক বাইপাসের ধারের খালের পাশ দিয়ে প্রায় ৬০ মিটার নতুন রাস্তা তৈরি হতে পারে। কলকাতা পুলিশ ও আরভিএনএল ইতিমধ্যেই সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলতে থাকলে চলতি বছরের শেষেই চিংড়িঘাটা মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের