6a1453180b0e1_ChatGPT Image May 25, 2026, 07_12_47 PM
মে ২৫, ২০২৬ বিকাল ০৭:৩০ IST

বড় প্রশাসনিক রদবদল! মনোজের জায়গায় দায়িত্ব নিলেন নীলম মিনা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) পদে নিযুক্ত হলেন নীলম মিনা। সোমবার ভারতের নির্বাচন কমিশনের তরফে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তিনি বিদায়ী সিইও মনোজ আগরওয়ালের দায়িত্বভার নিচ্ছেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এই প্রশাসনিক রদবদল করা হলো। বিষয়টি ঘিরে নবান্নের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন সফলভাবে পরিচালনা করেছিলেন মনোজ কুমার আগরওয়াল। ভোটের পর তাকে রাজ্যের মুখ্যসচিবের পদ দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের শীর্ষ পদে চলে যাওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের সিইও পদটি ফাঁকা ছিল। সেই পদেই এবার আনা হলো নীলম মিনাকে। ১৯৯৮ ব্যাচের সিনিয়র অফিসার নীলম মিনা। তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের অন্তর্ভুক্ত অফিসার। রাজস্থানের বাসিন্দা নীলম মিনা উদ্ভিদবিদ্যা ও ইতিহাস বিষয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। এর আগে তিনি রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি বা প্রধান সচিব ছিলেন।

দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সফলভাবে সামলেছেন। ২৮ বছরেরও বেশি সময় ধরে নানা পদে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। ইতিপূর্বে তিনি ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল স্টাডিজ ও ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর পদেও ছিলেন। অন্যদিকে, ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার ছিলেন মনোজ কুমার আগরওয়াল। তিনি দায়িত্ব থাকাকালীনই রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভোট পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। আর রাজ্যে পালাবদলের পর রাজ্য প্রশাসনের সর্বোচ্চ আমলা হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

নির্বাচন দফতরের এক আধিকারিক জানান, 'বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এবার দ্রুত নতুন দায়িত্বভার বুঝে নেবেন নীলম মিনা। ভোটার তালিকা হালনাগাদ করা থেকে শুরু করে আগামী দিনের কাজের প্রস্তুতি নেওয়া-সব ক্ষেত্রেই এখন থেকেই নজর দেওয়া হবে'।

আরও পড়ুন

রাস্তায় থুতু ফেলা থেকে বেআইনি পার্কিং , শহর পরিচ্ছন্ন রাখতে জরিমানার পথে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
সেপ্টেম্বর ০১, ২০২৬

১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে

সেপ্টেম্বরের প্রথম দিনেই LPG এর দামে বদল ! রান্নার গ্যাস কিনতে মাথায় হাত ক্রেতাদের
সেপ্টেম্বর ০১, ২০২৬

মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস

দুধের দাম বাড়ানোর দাবি , ৮০ টাকা লিটার গোরুর দুধ! মহিষের দুধ ১০০
সেপ্টেম্বর ০১, ২০২৬

৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের

জন্মাষ্টমীর ছুটিতে মেট্রোয় বড় বদল ! তিন লাইনে কমছে ট্রেনের সংখ্যা
সেপ্টেম্বর ০১, ২০২৬

প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত

পুজোর আগে সাংবাদিকদের জন্য বড় উপহার , বোনাসে ৩ হাজার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেপ্টেম্বর ০১, ২০২৬

পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা

বিয়ের উপহার দিতে বুকেই বন্ধুর স্ত্রীর ছবি ! কাণ্ড দেখে হতবাক নবদম্পতি
সেপ্টেম্বর ০১, ২০২৬

আবেগ না কি অন্য কোনও কারণ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় হাজিরা অভিষেকের , বৃষ্টি মাথায় বাইরে হাজির কর্মী - সমর্থকেরা
সেপ্টেম্বর ০১, ২০২৬

এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

১ লা সেপ্টেম্বর থেকে কড়া নির্দেশ , ভুল করলেই জরিমানা ! বদলে গেল নাগরিক পরিষেবার একাধিক নিয়ম
সেপ্টেম্বর ০১, ২০২৬

নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা

বৃষ্টির বিরাম নেই বাংলায় ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
সেপ্টেম্বর ০১, ২০২৬

জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া

বিতর্ক পিছু ছাড়ছে না অভিষেকের! ক্যামাক স্ট্রিট কাণ্ডের তদন্তে লালবাজারের সায়েন্টিফিক উইং
আগস্ট ৩১, ২০২৬

ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ

ভুটানে বৃষ্টি নামতেই এবার হড়পা বানের আশঙ্কা বাংলায়! নেপালের আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের ৩ গ্রামে
আগস্ট ৩১, ২০২৬

বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ

মহিলারা ঘরেই থাকুন, বাইরে এলেই ধ্বংস! মুফতির মন্তব্যে কেরালায় তুমুল বিতর্ক
আগস্ট ৩১, ২০২৬

সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়

রাজ্য জয়েন্টে কাউন্সেলিং নিয়ে বড় সিদ্ধান্ত, ভর্তি পড়ুয়ারাও পাবেন নতুন সুযোগ
আগস্ট ৩১, ২০২৬

আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে

আগস্ট শেষ, ফয়সালা নেই , প্রতীকের লড়াইয়ে ফের কমিশনকে চিঠি মমতার
আগস্ট ৩১, ২০২৬

বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা

মুখে মদের গন্ধ, যন্ত্রে কম হিসাব ! পুজোর আগেই ব্রেথ অ্যানালাইজার নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের
আগস্ট ৩১, ২০২৬

মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের