নিজস্ব প্রতিনিধি , হুগলী - ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা থেকে চরম পরিণতি। বেশি ডিম খাওয়ায় বন্ধু রামচন্দ্র ঘোষালকে খুন করল গোঘাটের কামারপুকুর এলাকার এক যুবক। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনেই মাঝেই এই মর্মান্তিক ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করছে পুলিশ। ঘটনায় ভীষণই চাঞ্চল্য ছড়িয়েছে কামারপুকুর এলাকায়।
সূত্রের খবর , শুক্রবার রাতে কামারপুকুরের লাহাবাজারে একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ভাসান ছিল। রাত দেড়টা নাগাদ বিসর্জনের খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। সেখানে ডিম খাওয়া নিয়ে বছর ছাব্বিশের রামচন্দ্রর সঙ্গে কয়েকজনের বচসা হয়। এরপর খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার সময় ফের বচসা শুরু হয়। তখনই রাজু মাইতি নামে এক বন্ধু রামচন্দ্রকে সজোরে এক লাঠি দিয়ে আঘাত করেন। অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন ওই যুবক। পরিবারের সকলে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
রামচন্দ্রের মৃত্যুতে ভীষণই শোকস্তব্ধ গোটা এলাকা। কথা বলার মত অবস্থায় নেই তাঁর বাবা। মা শোকে কাঠ হয়ে গেছেন। বাবা কাঁদতে কাঁদতে বলেন , "ঘরে শুয়েছিলাম। একজন ডেকে নিয়ে গেল। রাস্তায় গিয়ে দেখলাম ছেলে জ্ঞান হারিয়ে পরে আছে। আমি কাছে ঝুঁকে দেখি ঘাড়টা ফুলে গেছে। ক্লাবের লোকেরা দেখেও কোনো ব্যবস্থা নেয়নি। আগে জানতে পারলে আজ আমার ছেলেকে এইভাবে চলে যেতে হত না। অভিযুক্তের ফাঁসির দাবি করছি আমি। আমার মেয়ের বিয়ে সামনে। জানিনা এবার কি হবে। ছেলেকে হারিয়ে কিভাবে মেয়ের বিয়ে দেব। মেয়েই বা ভাই ছাড়া কিভাবে শুভ কাজে বসবে। ও এমনিতেই ভীষণভাবে ভেঙে পড়েছে।"
মায়ের চোখের জল কিছুতেই থামছেনা। ছেলেকে হারিয়ে ভাষাহীন তিনি। ঘটনাস্থলেই ছিলেন নিহতের শ্যালক। তিনি বলেন, "ক্লাবে খাওয়াদাওয়া হচ্ছিল। ২-৩ জন ডিম পায়নি। তা নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিল। রাজু মাইতি ফেরার সময় লাহাবাজার তেমাথায় ওঁকে লাঠি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।"
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের