নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের নাবালিকা হত্যা-যৌন নির্যাতনের ঘটনায় পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন সাংসদ।
রবিবার রাতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার পুরো বিবরণ শোনেন তিনি। তাঁদের বর্তমান অবস্থার খোঁজও নেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপে সহযোগিতার আশ্বাস দেন। পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
পরিবারের সদস্যদের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস তাঁদের কিছুটা মানসিক শক্তি জুগিয়েছে। এই কঠিন সময়ে তাঁরা পাশে থাকার বার্তা পেয়েছেন। তবে তাঁদের একটাই দাবি, দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার চান তাঁরা।
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের