নিজস্ব প্রতিনিধি, নদীয়া - সারা বছর কাজ, তবু বেতন মাত্র দশ মাস। ন্যায্য প্রাপ্য চাই মিড ডে মিল কর্মীদের। বেতন বৃদ্ধি, দুর্গাপূজায় বোনাস এবং সারা বছরের সম্পূর্ণ বেতন প্রদানের দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ দেখালেন শতাধিক মিড ডে মিল কর্মী। সংগঠন এ এম এম এ ‘আম্মা’ এর ডাকে এই আন্দোলনে শামিল হন জেলার বিভিন্ন প্রান্তের কর্মীরা।

সূত্রের খবর , মঙ্গলবার সকালে কৃষ্ণনগর সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে শুরু হয় মিছিল। পরে তা জেলাশাসকের দফতরের সামনে গিয়ে বিক্ষোভে পরিণত হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের দফতরে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
সংগঠনের অন্যতম সদস্যা বেবি সরকার জানান, মিড ডে মিল কর্মীরা রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলিতে সারা বছর কাজ করলেও মাত্র ১০ মাসের বেতন পান।মাসে মাত্র ১৫০০ টাকা ভাতা পেয়ে সংসার চালানো কার্যত অসম্ভব। অন্যান্য সরকারি ও আধা সরকারি কর্মীরা যেখানে দুর্গাপূজায় বোনাস পান, সেখানে মিড ডে মিল কর্মীরা সেই সুবিধা থেকে বঞ্চিত।

এদিন মিছিলে তাঁদের মূল দাবি ছিল, বারো মাসের সম্মানিক ভাতা প্রদান মাসিক ভাতা বৃদ্ধি দুর্গাপূজায় বোনাস চালু করা। মিড ডে মিল কর্মীরা জানান, বর্তমান বাজারদরে সংসার চালাতে তাঁদের বড় সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে। তাই অবিলম্বে সরকারের হস্তক্ষেপ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তাঁরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের