নিজস্ব প্রতিনিধি , হুগলী - নিজের মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবারের এই ঘটনা জানাজানি হতেই পুরো বৈদ্যবাটী এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার কথা শুনেই ক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্তের ওপর চড়াও হন । তাকে ধরে মারধর করেন। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে দুই নাবালিকা বান্ধবী একসঙ্গে পড়তে গিয়েছিল। পড়া শেষে অভিযুক্ত ব্যক্তি নিজের মেয়ের সঙ্গে তার বান্ধবীকেও বাড়ি পৌঁছে দিতে যান। সেই সময় মেয়েটির বাড়িতে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। সেই সুযোগে বাড়ির ভিতরে তার সঙ্গে অভিযুক্ত অশালীন আচরণ ও যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা বাড়ি ফেরার পর কিশোরী তাঁদের গোটা বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়তেই পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে ধরে মারধর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। শ্রীরামপুর মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের