নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বারাসাত মেডিকেল কলেজে ফের চাঞ্চল্য। বিজেপি না করার জন্য সিকিউরিটি সুপারভাইজারকে হুমকি দেওয়ার অভিযোগ বারাসাত মেডিকেল কলেজের MSVP বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন অভিজিৎ বিশ্বাস সহ আরও এক সিকিউরিটি কর্মী।
স্থানীয় সূত্রের খবর , বারাসাত মেডিকেল কলেজের সিকিউরিটি সুপারভাইজার অভিজিৎ বিশ্বাস। দীর্ঘদিন ধরেই তিনি বারাসাত তৃণমূল জেলা INTTUC সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার বারাসাত মেডিকেল কলেজের MSVP অভিজিৎ সাহা সিকিউরিটি সুপারভাইজার অভিজিৎ বিশ্বাস আর প্রসেনজিৎ কুন্ডুকে নিজের ঘরে ডেকে নিয়ে সরাসরি বিজেপি করার জন্য জোরপূর্বক হুমকি দিতে থাকেন। তারা সেটা না শুনলে পরবর্তীতে শনিবার রাতে দীর্ঘদিন ধরে যিনি যে সিকিউরিটি গার্ডের সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তারপরই রবিবার সকাল থেকে তিনি আর প্রসেনজিৎ কুন্ডু আমরণ অনশনে বসেন।
গোটা বিষয় নিয়ে কাজ হারা অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন, "MSVP ডা. অভিজিৎ সাহা একজন অপদার্থ। আমি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাপস দাশগুপ্তের সঙ্গে কাজ করেছি। আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম সেটাও করতে দেওয়া হয়নি। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালকে তিনি শেষ করে দিচ্ছেন। হাসপাতালের মর্গ থেকে তিনি বছরে প্রায় কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। আমাকে অবিলম্বে দায়িত্বে না ফিরিয়ে দিলে আত্মহত্যা করব।"
আরেক অনশনকারী প্রসেনজিৎ কুন্ডু জানিয়েছেন, "আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আমি সাহায্য চাইতে গিয়েছি বহুবার। কিন্তু তিনি একজন ডাক্তার হয়ে বলেছেন আমার স্ত্রী আর বাঁচবে না, কাগজ দিয়ে কি হবে। আজ আমরা ন্যায় চাই। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমাদের কাজ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরণ অনশনে থাকব।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের