নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইছামতি নদীর উপর নির্মিত হল স্থায়ী কংক্রিটের সেতু। স্বাভাবিকভাবেই খুশি বালঘরিয়া এলাকার বাসিন্দারা। স্থানীয়দের মতে, এই সংযোগপথ চালু হলে একদিকে যেমন গ্রামবাসী, কৃষক ও চাষিদের যাতায়াত সহজ হবে, অন্যদিকে ছোট-বড় যানবাহনের চলাচলও অনেকটাই স্বচ্ছন্দ হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপনগর ব্লকে ইছামতি নদী পারাপারের একমাত্র ভরসা ছিল একটি বাঁশের সাঁকো। সেই পথ ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত ভয়ের পাশাপাশি নানা সমস্যার মুখে পড়তে হতো বাসিন্দাদের। প্রায় ৭ বছর ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটাতে একটি পাকা সেতুর দাবিতে সরব ছিলেন সাধারণ মানুষ। সেই প্রেক্ষিতে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়।

তৈরি করা হয় ১২০ ফুট লম্বা, ৬৪ ফুট চওড়া এই সেতু। এর ফলে তিনটি পঞ্চায়েতের প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের সুবিধা হবে। শনিবার ব্রিগেড ময়দান থেকে ভার্চুয়াল মাধ্যমে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ধারণক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ২ টনের বেশি ওজনের যান চলাচলে বিধিনিষেধ থাকছে।
এ প্রসঙ্গে স্থানীয় ব্যক্তি প্রভাত বিশ্বাস জানান, 'বাঁশের সেতু দিয়ে পারাপারের সময় সবসময় একটা আতঙ্ক কাজ করত। সাধারণ মানুষের জন্য এটা বড় সুখবর। এখন সত্যিই খুব ভালো লাগছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল। দুই পারের বাসিন্দারা এবার নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন'।
বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তারক সাহা বলেন, 'দীর্ঘদিন ধরে মানুষের দাবি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্রিজ চালু হলে শুধু এই এলাকার নয়, পুরো বিধানসভার বহু মানুষ উপকৃত হবেন। এজন্য ধন্যবাদ জানাই শান্তনু ঠাকুরকে। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও। জাত-পাত নির্বিশেষে এলাকার সকল মানুষের তরফ থেকে কেন্দ্র সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের