নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গে ঐতিহাসিক জয়ের পর সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও অমীমাংসিত কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনার কেন্দ্রে একাধিক নাম, আর সেই তালিকায় সবচেয়ে এগিয়ে শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকেই জয়ী হয়ে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বাসিন্দাদের একাংশ তাকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন। অন্যদিকে, সংগঠন স্তরে RSS এর পক্ষ থেকে কার্তিক মহারাজের নাম নিয়েও আলোচনা চলছে বলে সূত্রের দাবি।
পাশাপাশি এক বা দুই জন উপমুখ্যমন্ত্রী রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না, যেখানে অগ্নিমিত্রা পালের নাম বেশ জোরালো ভাবে শোনা যাচ্ছে। একদিকে, দিল্লিতে অমিত শাহের বাসভবনে সম্ভাব্য মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এদিকে কলকাতার কেশব ভবনেও দলীয় স্তরে বৈঠক চলছে।
মন্ত্রীসভা গঠন নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে খবর। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন নিশীথ প্রামাণিক, অশোক দিন্দা, শঙ্কর ঘোষ, রুদ্রনীল ঘোষ, স্বপন দাশগুপ্ত, রাজেশ কুমার, পীযূষ কানোরিয়া ও সৌরভ সিকদার। মহিলা প্রতিনিধিত্বের ক্ষেত্রেও জোর দেওয়া হতে পারে বলে জানা গেছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের