নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন প্রায় শুরু। আগামী রবিবার অথবা সোমবারের মধ্যেই রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। দিল্লিতে পর্যালোচনা বৈঠকের পর খুব শীঘ্রই ভোটের সূচি প্রকাশ করা হতে পারে।
গত সপ্তাহের শুরুতেই দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই সফরে তারা রাজ্যের প্রশাসন, পুলিশ কর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভোটের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেছে। সফরের সময় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, বাংলায় কত দফায় ভোট হবে তা অনেকটাই নির্ভর করবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর। সেই অনুযায়ী ভোট পরিচালনার পরিকল্পনা চূড়ান্ত করবে কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের বিভিন্ন জেলার পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর দিল্লিতে ফিরে একটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। তার ভিত্তিতেই খুব শীঘ্রই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। সব মিলিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় এখন রাজনৈতিক দলগুলির নজর দিল্লির দিকে।
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের