নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গ্রামীণ কর্মসংস্থানে নতুন অধ্যায়ের সূচনা। কেন্দ্রের নতুন কর্মসূচি ‘ভিবি জি রাম জি’ বুধবার থেকে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। মনরেগার পরিবর্তে কার্যকর হতে চলা এই প্রকল্পে যেমন কাজের দিনের সংখ্যা বাড়ানো হয়েছে। তেমনই বদল এসেছে আর্থিক কাঠামোতেও। রাজ্যের লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকের জন্য এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ১ জুলাই থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন’ বা ভিবি জি রাম জি প্রকল্প। এর মাধ্যমে দীর্ঘদিনের মনরেগা প্রকল্পের জায়গা নিচ্ছে নতুন কর্মসংস্থান কর্মসূচি। নতুন আইনে গ্রামীণ শ্রমিকদের বছরে কর্মসংস্থানের নিশ্চয়তা ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপশি, প্রকল্পের ব্যয়ের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে মোট ব্যয়ের ৯০ শতাংশ বহন করত কেন্দ্র, সেখানে এখন কেন্দ্র দেবে ৬০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ বহন করবে রাজ্য সরকার। সরকারি তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ডধারী।
প্রথম অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের তরফে প্রায় ৮৫০৮ কোটি টাকা বরাদ্দ করা হবে, আর রাজ্য সরকারের ব্যয় হবে প্রায় ৫৬৭২ কোটি টাকা। সব মিলিয়ে ১৪ হাজার কোটিরও বেশি অর্থ ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। মোট বরাদ্দের প্রায় ৬০ শতাংশ শ্রমিকদের মজুরি প্রদানে এবং অবশিষ্ট অর্থ উন্নয়নমূলক কাজের উপকরণ ও অন্যান্য খাতে ব্যয় করা হবে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের